শাহরুখের ‘পাঠান’কে হারিয়ে দিলো সানির ‘গদর ২’

প্রথম পাতা » ছবি গ্যালারী » শাহরুখের ‘পাঠান’কে হারিয়ে দিলো সানির ‘গদর ২’
শনিবার, ১৯ আগস্ট ২০২৩



শাহরুখের ‘পাঠান’কে হারিয়ে দিলো সানির ‘গদর ২’

ভারতের তারা সিং ও পাকিস্তানের সাকিনার প্রেমকাহিনি নিয়ে ‘গদর’ সিনেমা মুক্তি পেয়েছিল ২০০১ সালে। সেসময় সিনেমাটি দর্শক মনে জায়গা করে নেয়। প্রায় ২২ বছর পর আবারও ফিরল এই জুটি। সানি দেওল ও আমিশা প্যাটেলের ‘গদর ২’ বক্স অফিসে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে।

দ্বিতীয় শুক্রবারের বক্স অফিস ব্যবসার নিরিখে শাহরুখ খান, আমির খান ও সালমান খানের সিনেমাকেও টপকে গেল এই ছবি। বক্স অফিস ব্যবসার পরিসংখ্যান অনুযায়ী, মুক্তির পরে দ্বিতীয় শুক্রবার শাহরুখের ‘পাঠান’ ব্যবসা করেছিল ১৩ কোটি রুপি। আমিরের ‘দঙ্গল’ ও সালমানের ‘বজরঙ্গি ভাইজান’র ঝুলিতে এসেছিল যথাক্রমে ১৮ কোটি ও ১২ কোটি ৭৫ লাখ রুপি। সেখানে সানি দেওলের ‘গদর ২’ ব্যবসা করেছে প্রায় ২০ কোটি রুপি।

গত বছরের অন্যতম বাণিজ্যিকভাবে সফল ছবি ‘দ্য কাশ্মীর ফাইল্‌স ’-এর দ্বিতীয় শুক্রবারের ব্যবসাকেও ছাপিয়ে গিয়েছে ‘গদর ২’। দ্বিতীয় শুক্রবার বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবি ব্যবসা করেছিল প্রায় ১৯ কোটি রুপি।

‘গদর ২’র এমন অভাবনীয় সাফল্যে রীতিমতো হাওয়ায় উড়ছেন ছবিটির নির্মাতা ও কলাকুশলীরা। সম্প্রতি এক অনুষ্ঠানে ‘গদর ৩’ ছবির সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল ছবির পরিচালক অনিল শর্মা ও অভিনেতা সানি দেওলকে। উত্তরে অনিল শর্মা বলেন, ‘একটু অপেক্ষা করুন। সবুরে যে মেওয়া ফলে, তার প্রমাণ তো চোখের সামনেই দেখতে পাওয়া যাচ্ছে। আমার মাথায় কিছু চিন্তাভাবনা তো রয়েছেই। পাশাপাশি, সানিও কিছু ভেবে রেখেছেন। সব মিলিয়ে কিছু না কিছু তৈরি হয়েই যাবে।’

গত ১১ আগস্ট মুক্তি পায় ‘গদর ২’। এতে সানি-আমিশা ছাড়াও আছেন উৎকর্ষ শর্মা, সিমরাত কৌর, মনীশ ওয়াধওয়া প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন অনিল শর্মা।

বাংলাদেশ সময়: ১৬:৪৭:৩৯   ৩৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডাক বিভাগকে আধুনিক প্রতিষ্ঠানে রূপান্তরের কাজ করছে সরকার : ফকির মাহবুব আনাম
চিকিৎসকদের বদলি-পদায়নে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী
সামুদ্রিক অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগাতে আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর নৌমন্ত্রীর
আলফাডাঙ্গায় আনসার-ভিডিপি সদস্যদের নিয়ে নির্দেশনামূলক সমাবেশ
সালথায় জমিতে গোয়ালঘর নির্মাণ ঘিরে বিরোধ, নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ
আলফাডাঙ্গায় শিশু ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড, ২ লাখ টাকা জরিমানা
মাদারগঞ্জে রাতের আঁধারে মরিচ ক্ষেত বিনষ্ট করল দুর্বৃত্তরা, থানায় অভিযোগ
ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ