দেশের ১৫০টি উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচি চালু হচ্ছে : প্রাথমিক ও গণশিক্ষা সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের ১৫০টি উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচি চালু হচ্ছে : প্রাথমিক ও গণশিক্ষা সচিব
শনিবার, ১৯ আগস্ট ২০২৩



দেশের ১৫০টি উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচি চালু হচ্ছে : প্রাথমিক ও গণশিক্ষা সচিব

প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বলেছেন, নতুন আঙ্গিকে দেশের ১৫০টি উপজেলায় দ্রুততম সময়ের মধ্যে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে।
তিনি বলেন, এর মাধ্যমে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন হবে: যা একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ভিত রচনা করবে।
আজ কক্সবাজারে ন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট- (২০২২) এর ফাইন্ডিংস এন্ড ফ্যাক্টরস বিশ্লেষণে ন্যাশনাল ডেসিমিনেশন সংক্রান্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
স্থানীয় একটি হোটেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রাথমিক শিক্ষা সচিব বলেন, এবারের কার্যক্রমে শিশুদের পুষ্টি সমৃদ্ধ বিস্কুটের পাশাপাশি ভিন্ন রকমের খাবারও পরিবেশন করা হবে; যা হবে শিশুর কাছে আকর্ষণীয়। এধরনের খাবার শিশুর চাহিদাপূরণ ও শরীর গঠনে বিশেষ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, স্কুল ফিডিং কর্মসূচি চালুর মাধ্যমে প্রাথমিক শিক্ষায় ঝড়ে পড়া রোধ হবে, স্কুলে এনরোলম্যান্ট বৃদ্ধি পাবে। যা মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে সরকারের অঙ্গীকারের প্রতিফলন ঘটাবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে কর্মশালায় বক্তৃতা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক দিলীপ কুমার বণিক, ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শেলডন ইয়েট, বৃটিশ হাইকমিশনের শিক্ষা উপদেষ্টা মোহাম্মদ গোলাম কিবরিয়া, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক শাহীনুর শাহীন খান প্রমুখ।
উল্লেখ্য, ন্যাশনাল স্টুডেন্ট এসিসম্যান্ট প্রাথমিক শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে প্রাথমিক শিক্ষার মাঠ পর্যায়ের সামগ্রিক চিত্র উঠে আসে। শিক্ষার্থীদের শিখন দক্ষতা, ঘাটতি, দুর্বলতা, চাহিদা শিক্ষকদের যোগ্যতা, দক্ষতা, আন্তরিকতা, স্কুলে ভর্তি, ঝড়ে পড়া, অভিভাবকদের মানসিকতা প্রভৃতি প্রতিফলিত হয় এ এসিসম্যান্টে।

বাংলাদেশ সময়: ২৩:০৪:৩১   ৪২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিএনপি সরকার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করে : গয়েশ্বর চন্দ্র রায়
সৌদি-পাকিস্তান-তুরস্কের চুক্তি যুক্তরাষ্ট্র নিয়ে ‘দৃষ্টিভঙ্গির পরিবর্তন’ দেখাচ্ছে: ইরান
অভিবাসন ব্যয় কমিয়ে আনতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ১০
শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর
পরিবেশমন্ত্রীর সাথে এডিবি’র ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
দ্বিতীয় বিয়ে করায় হুমকির মুখে গৃহবধূ ও স্বামী, গ্রাম ছেড়ে পলাতক দম্পতি
আলফাডাঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে হয়রানির অভিযোগ, বহিষ্কার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ