পাকিস্তানে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৬

প্রথম পাতা » আন্তর্জাতিক » পাকিস্তানে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৬
রবিবার, ২০ আগস্ট ২০২৩



পাকিস্তানে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৬

পাকিস্তানের পাঞ্জাবের একটি যাত্রীবাহী বাস ও ডিজেলবাহী পিকআপের মুখোমুখী সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ১৫ জন।

রোববার (২০ আগস্ট) ভোরে প্রদেশটির পিন্ডি ভাটিয়ান শহরে এ দুর্ঘটনা ঘটে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ফয়সালাবাদ থেকে পিন্ডি ভাটিয়ানের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ডিজেলের ড্রামবাহী পিকআপের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয় এবং আগুন লেগে যায়। এতে ১৬ জন নিহত হন এবং আহত হন আরও ১৫ জন।

মেডিকেল সুপারিনটেনডেন্ট বলেন, আহতদের পিন্ডি ভাটিয়ান ও ফয়সালাবাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের প্রায় সবার অবস্থা আশঙ্কাজনক।

জেলা পুলিশের কর্মকর্তা ফাহাদ বলেন, দুর্ঘটনার পরপরই বাসযাত্রীদের উদ্ধারে এগিয়ে এসেছিলেন স্থানীয় লোকজন। যদি তারা না আসতেন, সম্ভবত কাউকে জীবত উদ্ধার করা সম্ভব হতো না।

বাংলাদেশ সময়: ১১:৩৭:১৪   ৩৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ