কলকাতার চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৩ সিনেমা

প্রথম পাতা » ছবি গ্যালারী » কলকাতার চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৩ সিনেমা
সোমবার, ২১ আগস্ট ২০২৩



কলকাতার চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৩ সিনেমা

নির্মাতা খন্দকার সুমনের ‘সাঁতাও’, নূর ইমরান মিঠুর ‘পাতাল ঘর’ এবং সৈয়দা নিগার বানুর ‘নোনা পানি’—এই তিনটি সিনেমা এবারের ‘ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতা’র দ্বিতীয় সংস্করণের জন্য মনোনীত হয়েছে। উৎসবের পর্দা উঠবে আগামী ২২ সেপ্টেম্বর।

‘ফেডারেশন অব ফিল্ম সোসাইটিস অব ইন্ডিয়া’র ভাইস চেয়ারম্যান প্রেমেন্দ্র মজুমদার বলেন, ‘বিশ্ব চলচ্চিত্রে বাংলাদেশ প্রতিনিয়ত একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করছে। তারই প্রতিফলন হিসেবে বিশ্বের নানান মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের একাধিক চলচ্চিত্রের অংশগ্রহণ দেখা যাচ্ছে। এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিনটি সিনেমা মনোনীত হয়েছে।’

‘সাঁতাও’ পরিচালক খন্দকার সুমন বলেন, “১৯৫৯ সালে প্রতিষ্ঠিত পূর্বাঞ্চলীয় ‘ফেডারেশন অব ফিল্ম সোসাইটিস অব ইন্ডিয়া’র আয়োজনে ‘ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতা’র দ্বিতীয় সংস্করণ এটি। বিশুদ্ধ চলচ্চিত্রের এই উৎসবের এমন একটি আয়োজনে বাংলাদেশের একাধিক চলচ্চিত্রের উপস্থিতি জানান দিচ্ছে বিশ্ব চলচ্চিত্রে বাংলাদেশের চলচ্চিত্র গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।”

‘সাঁতাও’ ছবিতে প্রধান অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক। ‘নোনা পানি’র বিভিন্ন চরিত্রে দেখা গেছে নাসির উদ্দিন খান, জয়িতা, বিলকিস বানু, রুবেল প্রমুখকে। এ ছবি দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। অন্যদিকে, ‘পাতালঘর’ সিনেমার প্রধান চরিত্রে রয়েছেন নুসরাত ফারিয়া ও আফসানা মিমি। এটি মুক্তি পায় দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।

বাংলাদেশ সময়: ১১:৪৭:৪৩   ৩৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২
বন্দরে বিশেষ অভিযানে হেরোইনসহ শুক্কু গ্রেপ্তার
সমষ্টিগত যাকাতে দেশের দারিদ্র্যতা দূর হবে: অ্যাড. মাসুম
হকারদের থেকে চাঁদা নেওয়া গ্রুপটাকে খুঁজে বের করতে হবে: কালাম
এখন নারায়ণগঞ্জের জন্য কাজ করার সময়: জেলা প্রশাসক
অপরাধ দমনে বর্তমান সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে - পার্বত্য প্রতিমন্ত্রী
নারীর অধিকার কেবল স্বীকৃতিতে নয়, বাস্তবায়নেও গুরুত্ব দিতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সরিষাবাড়ীতে ‘সাংবাদিক তৈরির কারখানা’: ইফতার আর সাইনবোর্ডেই মিলছে পরিচিতি!
৩১ দফা বাস্তবায়নে দিনরাত পরিশ্রম করছেন প্রধানমন্ত্রী : পরিকল্পনা প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ