শেষ সময়ের জোড়া গোলে জয় পেলো বার্সা

প্রথম পাতা » খেলাধুলা » শেষ সময়ের জোড়া গোলে জয় পেলো বার্সা
সোমবার, ২১ আগস্ট ২০২৩



শেষ সময়ের জোড়া গোলে জয় পেলো বার্সা

বল দখলের লড়াইয়ে কাদিজের চেয়ে বার্সেলোনা এগিয়ে ছিল বড় ব্যবধানে। কিন্তু জালের দেখা মিলতে কাতালানদের বেশ বেগই পেতে হয়েছে। কাদিজের দুর্দান্ত রক্ষণ আর নিজেদের ফিনিংশিংয়ের অভাবে কাঙ্ক্ষিত গোলের দেখা মিলছিল না স্বাগতিকদের। তবে শেষ পর্যন্ত হতাশ হতে হয়নি কাতালানদের। ২-০ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে হার্নান্দেজ জাভি শীষ্যরা। চলতি লিগে এটি বার্সার প্রথম জয়।

ঘরের মাঠে ম্যাচের পুরোটা সময় দাপটের সঙ্গেই খেলেছে বার্সা। ম্যাচের ৭৬ শতাংশ সময় বল নিজেদের দখলেই রাখে কাতালানরা। বিপরীতে ২৪ শতাংশ সময় বল ছিলে সফরকারী কাদিজের ফুটবলারদের পায়ে।
তবে একদিক থেকে বার্সার চেয়েও বেশ এগিয়ে ছিল সফরকারীরা। পুরো ম্যাচে ২২টি ফাউল করে কাদিজের ফুটবলাররা। যা কিনা ছিল বার্সার চেয়ে ১৩টি বেশি।

প্রতিপক্ষের জালে ২৩ বার আছড়ে পড়ে লেওয়ানভোডস্কি, গাভি ও পেদ্রিদের শট। এর ভেতর ১০টি শট ছিলো লক্ষ্যে। আর কাদিজের করা ১০ শটের ভেতর একটি ছিলো লক্ষ্যে।

বারবার আক্রমণ চালালেও কাদিজের জালে লক্ষ্যভেদ করতে ম্যাচের ৮২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় কাতালানদের। জার্মান তারকা ইলকায় গুনডোয়ানের বাড়ানো বল দখলে নিয়ে দুর্দান্ত এক শটে বল জালে জড়িয়ে দলকে লিড এনে দেন পেদ্রি।

এরপর যোগ করা অতিরিক্ত সময়ে রবার্ট লেওয়ানভোডস্কির হেড থেকে বল পেয়ে নিশানাভেদ করেন ফেররান তরেস। আর তাতেই স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়া সম্ভব হয় কাতালানদের।

বাংলাদেশ সময়: ১১:৪৩:৩৪   ৩৩২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ব্রাইটনকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে লিভারপুল
পালমারের প্রথম লাল কার্ডে জয়ের খরা কাটাল টটেনহাম
সৌদির বিমান হামলায় ইয়েমেনে একই পরিবারের পাঁচজন নিহত
ম্যানচেস্টার সিটিকে প্রথম হারের স্বাদ দিল অ্যাস্টন ভিলা
এভারটনকে হারিয়ে ম্যানসিটিকে ধরে ফেলল আর্সেনাল
মেসিকে নিয়ে বার্সেলোনার আবেগঘন বার্তা
তিলক-নীতিশের জুটির রেকর্ডে সিরিজ জিতল ভারত
মোবাইল আসক্তি দূর ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক
বায়ার্নের মাঠে ড্র করল আর্সেনাল
কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ