বাংলাদেশকে ৫০ মিলিয়ন ডলার ফেরত দিয়েছে শ্রীলঙ্কা: কেন্দ্রীয় ব্যাংক

প্রথম পাতা » অর্থনীতি » বাংলাদেশকে ৫০ মিলিয়ন ডলার ফেরত দিয়েছে শ্রীলঙ্কা: কেন্দ্রীয় ব্যাংক
সোমবার, ২১ আগস্ট ২০২৩



বাংলাদেশকে ৫০ মিলিয়ন ডলার ফেরত দিয়েছে শ্রীলঙ্কা: কেন্দ্রীয় ব্যাংক

২০২১ সালে কারেন্সি সোয়াপ পদ্ধতির আওতায় নেওয়া ২০০ মিলিয়ন ডলার ঋণের ৫০ মিলিয়ন ডলার বাংলাদেশকে ফেরত দিয়েছে অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৭ আগস্ট এ কিস্তি পরিশোধ করা হয়েছে।

এই ৫০ মিলিয়ন ডলার পাওয়ার ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে বলে জানান মেজবাউল হক।

তিনি বলেন, ‘আমরা প্রথম কিস্তি পেয়েছি। আগামী ৩০ আগস্ট আরও একটি কিস্তি দেয়ার কথা রয়েছে। পুরো ঋণ এ বছর পরিশোধ করবে বলে আশাবাদী বাংলাদেশ ব্যাংক।’

২০২১ সালের সেপ্টেম্বরে কারেন্সি সোয়াপ পদ্ধতির আওতায় বাংলাদেশ নিজের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে শ্রীলঙ্কাকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দেয়।

এক বছরের এই ঋণের মেয়াদ শেষ হয়েছে গত বছরের সেপ্টেম্বরে। এরপর চলতি বছরের মার্চ পর্যন্ত তিন মাসে দুইবার মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ প্রতিবেশী দেশটিকে ঋণ পরিশোধের জন্য এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত আরও ছয় মাস সময় দেওয়া হয়।

ঋণ চুক্তি অনুযায়ী, বাংলাদেশের ঋণের বিপরীতে লাইবর (বৈশ্বিক সুদহার নির্ধারণের অন্যতম মাপকাঠি লন্ডন ইন্টার ব্যাংক অফারড রেট) হারের সঙ্গে আরও ১.৫ শতাংশ যোগ করে সুদ পরিশোধ করার কথা শ্রীলঙ্কার। সেই সুদ শ্রীলঙ্কা নিয়মিত পরিশোধ করছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২৩:৫০:১৮   ৩৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


কোরিয়ার সঙ্গে সিইপিএ স্বাক্ষর, ৯৭ শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্ক সুবিধা
জুলাইয়ে ৩.৮৯ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি
বাণিজ্যমন্ত্রী–মিয়ানমার রাষ্ট্রদূত বৈঠক, বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা
স্বর্ণ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকারের নীতিগত সহযোগিতার প্রশংসা বাজুসের
ইরানের হামলার পর তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে
এ অর্থবছরে ৬৩.৪ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা
বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবায়নের ওপর - অর্থমন্ত্রী
সমুদ্রে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর জন্য নির্দেশনামূলক নীতিমালা অনুমোদন বিমসটেকের
এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
সন্দেহজনক আর্থিক লেনদেনের রিপোর্ট ৭৪ শতাংশ বেড়েছে, ব্যাংকিং খাতের ৯৫ শতাংশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ