মাদারীপুরে পিকআপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১০

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদারীপুরে পিকআপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১০
শুক্রবার, ২০ মার্চ ২০২৬



মাদারীপুরে পিকআপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১০

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে একটি পিকআপ ও গাছবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই শিশুসহ অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে জেলার রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে রাজধানী ঢাকা থেকে যাত্রী ও মালপত্র নিয়ে একটি পিকআপ বরিশালের দিকে যাচ্ছিল। পিকআপটি মাদারীপুরের রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক (বরিশাল) থেকে আসা একটি গাছবোঝাই ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা দুই শিশুসহ অন্তত ১০ জন আহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে, দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সড়ক থেকে সরিয়ে নিলে সকাল সাড়ে ৭টার দিকে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনার বিষয়ে মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক ঘুমন্ত অবস্থায় থাকায় এই দুর্ঘটনা ঘটেছে।’

বাংলাদেশ সময়: ১২:৫১:৩৫   ১৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ