লালমোহনে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » লালমোহনে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩



লালমোহনে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামানের সঙ্গে লালমোহন উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক ব্যক্তি, গণমান্য ও সুধিজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

এ সময় লালমোহনে শিক্ষা, স্বাস্থ্যের মানোন্নয়নসহ নানা বিষয়ে মতামত প্রকাশ ও জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন উপস্থিতরা এবং সকল কাজে উপস্থিতিদের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুলের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ পৌরসভার কাউন্সিলর, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

বাংলাদেশ সময়: ১৬:০২:২৫   ২৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জালকুড়িতে মশক নিধন কার্যক্রম উদ্বোধনে নাসিক প্রশাসক সাখাওয়াত
৮ এপ্রিল খুলছে নাসা মেইনল্যান্ড গার্মেন্টস : শ্রমমন্ত্রী
খাতা মূল্যায়নে অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি নিশ্চিতের নির্দেশনা : শিক্ষামন্ত্রী
নারায়ণগঞ্জে হাজীদের জন্য ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রথম ত্রৈমাসিক বাজেট বাস্তবায়ন প্রতিবেদন সংসদে উপস্থাপন
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স - সমাজকল্যাণ মন্ত্রী
সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না - পার্বত্য মন্ত্রী
হামের পরিস্থিতি মোকাবেলায় আইসোলেশন ও আইসিইউ প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় সংসদে একাধিক বিল পাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ