দু’টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া

প্রথম পাতা » আন্তর্জাতিক » দু’টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া
মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩



দু’টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া

রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মস্কো অঞ্চলে দু’টি ‘আক্রমণকারী ড্রোন’ ভূপাতিত করেছে। মঙ্গলবার নগরীর মেয়র এ কথা জানান।
জরুরী পরিষেবাগুলো সাড়া দিচ্ছে উল্লেখ করে সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে জানিয়েছেন, এয়ার ডিফেন্স ক্রাসনোগর্স্ক ও চ্যাস্টি এলাকায় দু’টি আক্রমণকারী ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। তবে তিনি ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তাারিত জানাননি। খবর এএফপি’র।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো অঞ্চলে দ’ুটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে, এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এর আগে বিমান পরিষেবার একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ‘তাস’ জানায়, মস্কোর ভনুকোভো, শেরেমেতিয়েভো ও ডোমোদেডোভো বিমানবন্দরে বিমান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে, ইউক্রেনীয় সীমান্তের কাছে ব্রায়ানস্ক অঞ্চলে দু’টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১৬:১৬:৩৭   ৩২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধে কঠিন অবস্থায় লেবাননের সেনারা
দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ
কুয়েতে শ্রমিক স্থানান্তর সুবিধায় উপকৃত ১৪ হাজারের বেশি প্রবাসী
খামেনির ওপর হামলার সময় ছিলেন একই ভবনে, ভয়ংকর সেই অভিজ্ঞতা জানালেন আরাঘচি
ইসরাইলি হামলায় লেবাননে ২ বাংলাদেশি আহত
টানা পঞ্চম মেয়াদে সিনেটর হওয়ার পথে শেখ রহমান
দিল্লির হোটেলে ভয়াবহ আগুন, ঘুমন্ত অবস্থায় ২১ জনের মৃত্যু
আইএলও সম্মেলনে সহসভাপতি নির্বাচিত বাংলাদেশের নাহিদা সোবহান
প্যারিসে প্রতিরক্ষা প্রদর্শনীতে ইসরায়েলি কর্মকর্তাদের নিষিদ্ধ করল ফ্রান্স
যুক্তরাষ্ট্রে ‘পারিবারিক বিবাদের জেরে’ গুলি, সন্দেহভাজনসহ নিহত ৭

News 2 Narayanganj News Archive

আর্কাইভ