আমাকে মৌখিকভাবে ধর্ষণ করা হয়েছে : স্বস্তিকা

প্রথম পাতা » ছবি গ্যালারী » আমাকে মৌখিকভাবে ধর্ষণ করা হয়েছে : স্বস্তিকা
বুধবার, ২৩ আগস্ট ২০২৩



আমাকে মৌখিকভাবে ধর্ষণ করা হয়েছে : স্বস্তিকা

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে তোয়ালে জড়ানো আবেদনময়ী ছবি পোস্ট করেছিলেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। যার ক্যাপশনও ছিল বেশ খোলামেলা। অভিনেত্রীকে এমন সাহসী রূপে দেখেই ধেয়ে আসে একের পর এক কটাক্ষ। সঙ্গে কুরুচিকর মন্তব্য।

ধবধবে সাদা তোয়ালে পরনে কিছু ছবি শেয়ার করে স্বস্তিকা মুখোপাধ্যায় লেখেন, ৪০ বছর বয়সে আমার স্তনের যে রকম হওয়া উচিত, আমি সেই পরিবর্তনকে উপভোগ করছি। না ক্যামেরন ডিয়াজের মতো সেটা হতে পারে না। ব্রা স্ট্র্যাপের মার্কস নিয়েও আমার অত মাথাব্যথা নেই।

তিনি আরো লিখেন, মুখের ভাঁজ নিয়ে আমি আনন্দিত। না এটা কোনো ত্বকের রোগ নয় যে তড়িঘড়ি চিকিৎসা করাতে হবে। আর হ্যাঁ, ১৫ বছর পর চুল বড় করছি বলে আমার এই ছোট্ট ঝুঁটি নিয়ে খুব আনন্দিত।

তবে অভিনেত্রীর এমন পোস্টের সারমর্ম না বুঝেই নেটিজেনদের একাংশ কুরুচিকর মন্তব্য করা শুরু করেছে। কেউ কেউ আবার বাথরুম থেকে তোয়ালে জড়ানো ছবি দেওয়ায় গাঢাকা রাখার পাঠ দিয়েছেন।

সেই অশ্লীল মন্তব্য নজর এড়ায়নি স্বস্তিকার। পাল্টা কড়া কথা শোনালেন অভিনেত্রী। কটাক্ষ প্রসঙ্গে টুইটারে স্বস্তিকা লিখেছেন, ইনস্টাগ্রামে তোয়ালে গায়ে চারটা ছবি পোস্ট করেছিলাম। সোশ্যালের নীতি পুলিশদের কথা বাদই দিলাম। ওদের তো গোটা জীবন ধরে সহ্য করে আসছি। পাত্তাও দিই না। তবে ৯০ শতাংশ কমেন্টে আমাকে মৌখিকভাবে ধর্ষণ করা হয়েছে। যতটা খারাপ ভাষায় প্রয়োগ করা যায় আর কি! কী রকম জায়গায় আমরা পৌঁছেছি সত্যি।

বাংলাদেশ সময়: ১৫:১৬:৫৩   ৩৫৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ সদরে ৫০০ কাব সদস্যের অংশগ্রহণে ৫ দিনব্যাপী ক্যাম্পুরী শুরু
সালথায় আধিপত্যের বিরোধে সংঘর্ষ, ভাঙচুর ১৫ বসতঘর
নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস
রাষ্ট্র মেরামতে নতুন সনদ ও রাজনৈতিক নেতৃত্ব বদলের আহ্বান মঞ্জুর
একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
এলডিসি উত্তরণে কমনওয়েলথের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার আহ্বান
আন্তর্জাতিক মানের প্রযুক্তিনির্ভর ইমিগ্রেশন ব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান রাষ্ট্রপতির
৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
সরিষাবাড়ীতে নদী থেকে মাটি কাটার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ