সিলেটে চা শ্রমিকদের সন্তানদের সঙ্গে সময় কাটালেন ব্রিটিশ হাইকমিশনার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিলেটে চা শ্রমিকদের সন্তানদের সঙ্গে সময় কাটালেন ব্রিটিশ হাইকমিশনার
বুধবার, ২৩ আগস্ট ২০২৩



সিলেটে চা শ্রমিকদের সন্তানদের সঙ্গে সময় কাটালেন ব্রিটিশ হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত নতুন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক তিনদিনের সফরে সিলেট অবস্থান করছেন। সফরকালে তিনি ব্রিটিশ সরকারের অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।

বুধবার (২৩ আগস্ট) সকালে সিলেটের লাক্কাতুরা চা বাগান এলাকায় চা শ্রমিকদের সন্তানদের জন্য ব্র্যাক পরিচালিত একটি স্কুল পরিদর্শন করেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

এ সময় তিনি স্কুলের শিশু শিক্ষার্থীর সঙ্গে কিছু সময় কাটান। এরপর তিনি লাক্কাতুরা চা বাগান এলাকায় শিক্ষার্থীদের অভিভাবক এবং চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। ব্রিটিশ সরকারের অর্থায়নে সিলেটের একশো ২০টিসহ ৫০০টি স্কুল পরিচালিত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং নতুন মেয়র আনোয়ারুজ্জামানের চৌধুরীর সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে।

ব্রিটিশ হাইকমিশনার হিসেবে প্রথমবারের মতো সিলেটে এসে তিনি বিভিন্ন দর্শনীয় এলাকা পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৫:২৫:৪৪   ৪৫১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
ইতিহাসের এই দিনে
নারীর ফাঁদে ডেভেলপার কোম্পানির পরিচালক, গ্রেফতার ৩
সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত
হাজী আমান উল্লাহ মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
নারায়ণগঞ্জে তিনটি অবৈধ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা
মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান
দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে কমিশন
২ গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা
জনগণের ঐক্য করতে হলে গণভোটের রায় কার্যকর করতে হবে : আজহার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ