বঙ্গবন্ধুর সমাধিতে কোস্ট গার্ড মহাপরিচালকের শ্রদ্ধা

প্রথম পাতা » গোপালগঞ্জ » বঙ্গবন্ধুর সমাধিতে কোস্ট গার্ড মহাপরিচালকের শ্রদ্ধা
বুধবার, ২৩ আগস্ট ২০২৩



বঙ্গবন্ধুর সমাধিতে কোস্ট গার্ড মহাপরিচালকের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী।

বুধবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় তিনি টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় কোস্ট গার্ডের একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে।

এরপর পবিত্র সূরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে জাতির পিতা, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এবং ৭৫ এর ১৫ই আগস্ট নিহতদের রূহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন তিনি। পরে মহাপরিচালক বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এসময় কোস্ট গার্ড সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জোনাল কমান্ডার পশ্চিম জোন ও অন্যান্য কর্মকর্তারাসহ সকল স্তরের কোস্ট গার্ড সদস্য উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:১২:০৯   ৩৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ