টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে এম মনসুর আলী ফাউন্ডেশনের শ্রদ্ধা

প্রথম পাতা » গোপালগঞ্জ » টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে এম মনসুর আলী ফাউন্ডেশনের শ্রদ্ধা
শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩



টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে এম মনসুর আলী ফাউন্ডেশনের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে এম মনসুর আলী ফাউন্ডেশন।
শুক্রবার বিকেল পৌনে ৩ টায় ফাউন্ডেশনের চেয়ারম্যান শেহেরিন সেলিম রিপনের নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ সদর এবং কাজিপুর উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা জাতির পিতার সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনের পর তারা বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মহান নেতার প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে নেতৃবৃন্দ বঙ্গবন্ধু, বঙ্গমাতা, জাতীয় ৪ নেতা ও ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অংশ নেন।
প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দেশের অব্যাহত উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য।
এ সময় এম. মনসুর আলীর ছেলে মোহাম্মদ রেজাউল করিম, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এডভোকেট মজিবর রহমান, সিরাজগঞ্জ সদর উপজেলা ও কাজিপুর উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে এম. মনসুর আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান সেহেরিন সেলিম রিপন বঙ্গবন্ধুর সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে বিশ্রামাগারের রক্ষিত শোক বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এর আগে বাদ জুম্মা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে এম. মনসুর আলী ফাউন্ডেশনের উদ্যোগ জাতীয় শোক দিবসের মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ সদর উপজেলা, কাজিপুর উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
দোয়া মোনাজাতে বঙ্গবন্ধু, জাতীয় ৪ নেতা, ১৫ আগস্টের শহিদ ও মহান মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী ৩০ লাখ শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:১২:৫০   ৩৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
গোপালগঞ্জে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
গোপালগঞ্জে ১২৮৫ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
গোপালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৭ শহীদের সমাধিতে শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ