তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ১৬ পয়েন্টে তীব্র ভাঙন

প্রথম পাতা » ছবি গ্যালারী » তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ১৬ পয়েন্টে তীব্র ভাঙন
সোমবার, ২৮ আগস্ট ২০২৩



তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ১৬ পয়েন্টে তীব্র ভাঙন

তিস্তার পানি কুড়িগ্রামের কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে উজান থেকে নেমে আসা ঢলের স্রোতে তিস্তার বাম তীরজুড়ে অন্তত ১৬টি পয়েন্টে তীব্র ভাঙন দেখা দিয়েছে।

সোমবার (২৮ আগস্ট) সকালে সরেজমিনে ভাঙনের রাজারহাট ও উলিপুর উপজেলায় গিয়ে এমন দৃশ্যই চোখে পড়ে। গত এক সপ্তাহে এ দুই উপজেলায় ঘর-বাড়ি হারিয়েছে প্রায় শতাধিক পরিবার। হুমকিতে রয়েছে বুড়িরহাটের দেবে যাওয়া পরের বাকি অংশটুকুও।

রাজারহাট উপজেলার ঘড়িযালডাঙ্গা ইউনিয়নের খিতাবখা এলাকার সামছুল আলম জানান, গত এক সপ্তাহ ধরে তিস্তার ভাঙন আমার ঘরের কাছে চলে এসেছে। রক্ষা পাওয়ার উপায় নাই। দুটি ঘর সরিয়েছি। বাকি ঘরও সরিয়ে নিতে হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড কোনো কাজ করছে না।

একই এলাকার নুরল মিয়া জানান, ভাঙনে আমরা দিশেহারা হয়ে পড়েছি। ঘর-বাড়ি সরিয়ে যে কোথায় নিয়ে যাবো তার কোনো উপায় নেই৷ কেউ জায়গা দিতে চায় না। কি করবো ভেবে পাচ্ছি না।

অন্যদিকে জেলার ওপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমারসহ অন্যান্য নদ-নদীর পানি রোববার (২৭ আগস্ট) থেকে স্থিতিশীল অবস্থায় রয়েছে। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। পানিতে তলিয়ে আছে প্রায় ১০ হাজার হেক্টর জমির আমন ক্ষেত।

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের বালাডোবার চরের মজিবর রহমান জানান, ব্রহ্মপুত্রের পানি বেড়ে আমাদের ঘর-বাড়িতে প্রবেশ করছে। আমরা খুব দুর্ভোগে রয়েছি।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, তিস্তার পানি কমে গেলেও এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যান্য নদ-নদীর পানি স্থিতিশীল অবস্থায় রয়েছে। আগামী দু’একদিনের মধ্যে পানি কমতে শুরু করবে বলে জানান তিনি।

এছাড়াও ভাঙনের বিষয়ে তিনি বলেন, নদ-নদীর পানি বাড়া-কমার সঙ্গে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমারের প্রায় ৪০টি পয়েন্টে ভাঙন চলছে। এরমধ্যে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১৩:০২:০৭   ৩৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শপথ নিলেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া
১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখ কৃষক
আবারও চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা সাহেবরামপুরের মুরাদ সরদা‌রের
চরভদ্রাসনে ১৭ বছর পর দখলমুক্ত হলো অসহায় পরিবারের জমি
স্পীকার কর্তৃক জাতীয় সংসদ ভবন লেকে পোনা মাছ অবমুক্তকরণ
পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে ইউক্রেনের পথে ট্রাম্পের প্রতিনিধিরা
মিস ওয়ার্ল্ড খেতাব জেতা জোহেইরি মোলা দোমিঙ্গেসের পরিচয় জানেন কি
নাটোরে অভ্যন্তরীণ জলাশয়ে দুই টন মাছের পোনা অবমুক্তকরণ শুরু
সুনামগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধন
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ