শীতলক্ষ্যা নদীতে ভাসছিল ২ শিশুর মরদেহ

প্রথম পাতা » ছবি গ্যালারী » শীতলক্ষ্যা নদীতে ভাসছিল ২ শিশুর মরদেহ
সোমবার, ২৮ আগস্ট ২০২৩



শীতলক্ষ্যা নদীতে ভাসছিল ২ শিশুর মরদেহ

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সোমবার (২৮ আগস্ট) সকালে বন্দর থানার ময়মনসিংহ পট্টি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, বন্দরের কাজীবাড়ি এলাকার ইকবাল কাজীর বাড়ির ভাড়াটিয়া বাবুল কাজীর ছেলে বিল্লাল (৮) এবং পাশের বাড়ির বাদল কাজীর বাড়ির ভাড়াটিয়া আলাউদ্দিন মাঝির ছেলে ইসমাইল (৮)।

স্থানীয়রা জানান, ইসমাইল ও বিল্লাল রোববার সকাল থেকেই নিখোঁজ ছিল। খোঁজাখুঁজি করেও তাদের কোথাও পাওয়া যায়নি। পরে সোমবার সকালে শীতলক্ষ্যার তীরে তাদের মরদেহ ভেসে ওঠে। এ সময় সংবাদ পেয়ে বন্দর ফায়ার সার্ভিস কর্মীরা এসে মরদেহ উদ্ধার করেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, সোমবার সকালে খবর পেয়ে শীতলক্ষ্যা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:০৫:০০   ৯২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ