প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন আরমান মালিক

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন আরমান মালিক
সোমবার, ২৮ আগস্ট ২০২৩



প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন আরমান মালিক

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী আরমান মালিক তার দীর্ঘদিনের বান্ধবী ফ্যাশন ডিজাইনার আশনা শ্রফের সঙ্গে বাগদান সেরেছেন। আজ সোমবার নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে বাগদানের মুহূর্তটি ভাগ করে নেন এই প্রেমিক যুগল।

এদিন জলপাই পাতার কারুকাজ খচিত সাদা পোশাকের আশনাকে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব করেন আরমান মালিক। এ সময় প্রেমিকার অনামিকায় পরিয়ে দেন বিয়ের আংটি। ইনস্টাগ্রামে বাগদানের ছবি শেয়ার করে ক্যাপশনে আরমান লেখেন, ‘এবং আমাদের চিরকাল মাত্র শুরু হয়েছে।’ পাশে জুড়ে দেন ‘ভালোবাসার’ ইমোজি।

একই ছবি আশনা শ্রফ তার ইনস্টাতে শেয়ার করে লেখেন, ‘তোমার বিশ্বাসের লাফ আমাকে তোমার ওপর ভরসা করতে সাহায্য করেছে।’ ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা মন্তব্যের ঘরে এই জুটির নতুন পথচলায় শুভেচ্ছা, ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন।

গত কয়েক বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন আরমান-আশনা। গত বছর প্রেমিকের সঙ্গে এমটিভি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে গিয়েছিলেন আশনা। এটিই ছিল এই জুটির একসঙ্গে প্রথমবারের মতো কোনো রেড কার্পেটে হাঁটা। আরমান যেমন সংগীতে জনপ্রিয় তেমনি ফ্যাশন দুনিয়ায় গত এক দশকেরও বেশি সময় ধরে সুনাম ধরে রেখেছেন আশনা।

আরমান মালিক গায়ক ও সংগীত পরিচালক ডাবু মালিকের ছেলে এবং সংগীত পরিচালক আমাল মালিকের ভাই। সম্পর্কে তিনি খ্যাতনামা সংগীত পরিচালক আনু মালিকের ভাতিজা। হিন্দির পাশাপাশি ইংরেজি ও ভারতের একাধিক ভাষায় গান গেয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫:৩৭:৫০   ২৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জালকুড়িতে মশক নিধন কার্যক্রম উদ্বোধনে নাসিক প্রশাসক সাখাওয়াত
৮ এপ্রিল খুলছে নাসা মেইনল্যান্ড গার্মেন্টস : শ্রমমন্ত্রী
খাতা মূল্যায়নে অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি নিশ্চিতের নির্দেশনা : শিক্ষামন্ত্রী
নারায়ণগঞ্জে হাজীদের জন্য ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রথম ত্রৈমাসিক বাজেট বাস্তবায়ন প্রতিবেদন সংসদে উপস্থাপন
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স - সমাজকল্যাণ মন্ত্রী
সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না - পার্বত্য মন্ত্রী
হামের পরিস্থিতি মোকাবেলায় আইসোলেশন ও আইসিইউ প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় সংসদে একাধিক বিল পাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ