মারা গেছেন গীতিকার ও নির্মাতা রাজীব আশরাফ

প্রথম পাতা » ছবি গ্যালারী » মারা গেছেন গীতিকার ও নির্মাতা রাজীব আশরাফ
শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩



মারা গেছেন গীতিকার ও নির্মাতা রাজীব আশরাফ

না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় কবি, গীতিকার ও নির্মাতা রাজীব আশরাফ।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর খবরটি নিশ্চিত করেন রাজীব আশরাফের বড় বোন।

জানা গেছে, গীতিকার ও নির্মাতা রাজীব আশরাফের জানাজা আজ বাদ আসর মিরপুর ১১ নম্বরের নান্নু মার্কেট-সংলগ্ন বাইতুল ইহতিরাম জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

দেশের জনপ্রিয় গায়ক অর্ণবের ‘হোক কলরব’, ‘নাম ছিল না’, ‘প্রকৃত জল’, ‘ঘুম’, ‘ধূসর মেঘ’সহ অনেক গানের গীতিকার তিনি। এ ছাড়া এয়ারটেল প্রযোজিত প্রায় সব টেলিছবিতে গান লিখেছেন রাজীব আশরাফ।

তার লেখা উল্লেখযোগ্য কয়েকটি গান হলো- ‘জলকণা উড়ে যায়’(ভালোবাসি তাই), ‘ভালোবাসি তাই ভালোবেসে যাই’, ‘এই আমার শহর’(অ্যাট-এইটিন অলটাইম দৌড়ের ওপর), ‘যাযাবর পাখনা’(মাংকি বিজনেস), ‘এই যাত্রার শেষ কোথায় অজানা’(ইউ-টার্ন) প্রভৃতি।

চলচ্চিত্রেও গান লিখছেন রাজীব আশরাফ। রেদওয়ান রনির ‘আইসক্রিম’ সিনেমায় অর্ণবের গাওয়া ‘বোকা চাঁদ’ রাজীবের লেখা। গান লেখার পাশাপাশি বিজ্ঞাপনও বানিয়েছিলেন তিনি। বাংলাদেশ গেমসের জন্য তথ্যচিত্র বানিয়েছিলেন এই নির্মাতা। শুধু লেখা বা নির্মাণই নয়, রাজীব আশরাফ অভিনয়ও করেছেন নাটক-টেলিছবিতে।

বাংলাদেশ সময়: ১৫:৫১:৩১   ২৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রাজবাড়ীতে সাড়ে ৮ লাখ টাকার মাদকসহ গ্রেপ্তার ৪
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী
সিলেটে তেলবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, নিহত ৪
অবসরকালীন খেলোয়াড়দের জন্য সুখবর দিলেন প্রতিমন্ত্রী
কুরআন শিক্ষা ছাড়া মুক্তির পথ নেই: জামায়াত আমীর
ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন ডা. জুবাইদা রহমান
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ