ছাত্রলীগের ছাত্রসমাবেশ মঞ্চে প্রধানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ছাত্রলীগের ছাত্রসমাবেশ মঞ্চে প্রধানমন্ত্রী
শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩



ছাত্রলীগের ছাত্রসমাবেশ মঞ্চে প্রধানমন্ত্রী

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় শোক দিবস স্মরণে বাংলাদেশ ছাত্রলীগের ছাত্রসমাবেশের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল পৌনে চারটায় তিনি সমাবেশস্থলে উপস্থিত হন। এরপর তিনি ছাত্রসমাবেশের মঞ্চে ওঠেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গামাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে এই ছাত্রসমাবেশ করা হচ্ছে।

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত রয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমসহ আওয়ামী লীগের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

ইতোমধ্যেই সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যান পরিপূর্ণ হয়ে জমায়েত ছড়িয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পর্যন্ত। বিকেলে শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করে ছাত্র-জনতা।

সারাদেশ থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা এই সমাবেশে যোগ দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৮:১২   ৩২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে লিগ শুরু করল ম্যানচেস্টার সিটি
চব্বিশের ছাত্র-জনতার আন্দোলন ছিল চূড়ান্ত যুদ্ধের মহড়া : জামায়াত আমীর
বছর ঘুরে আবার আসছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
তহুরার হ্যাটট্রিকে সান্ত্বনার জয় রাজশাহী স্টার্সের
ডায়ালাইসিসের জন্য সিরিয়ালের অপেক্ষা করতে হবে না রোগীদের: স্বাস্থ্যমন্ত্রী
নিজেদের সুবিধায় ৭২-এর সংবিধান বাতিলের দাবি করেছে জামায়াত : রাশেদ খাঁন
অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ করতে না পারে, তা নিশ্চিত করা হবে - গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছেন প্রধানমন্ত্রী : ধর্ম প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ