মেয়র হয়ে সান্টা ক্লারা মাতালেন বিয়ন্সে

প্রথম পাতা » ছবি গ্যালারী » মেয়র হয়ে সান্টা ক্লারা মাতালেন বিয়ন্সে
শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩



মেয়র হয়ে সান্টা ক্লারা মাতালেন বিয়ন্সে

যুক্তরাষ্ট্রের পপতারকা বিয়ন্সে গত মে মাস থেকে রেনেসাঁ ওয়ার্ল্ড ট্যুর শুরু করেছেন। এবারের ট্যুরে একের পর এক রেকর্ড গড়ছেন ৩২ বারের গ্র্যামিজয়ী বিশ্বখ্যাত এই পপকুইন।

ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারার সম্মানজনক মেয়র মনোনীত হয়েছেন তিনি। বুধবার শহরের লেভি স্টেডিয়ামে রেনেসাঁ সফরের জাঁকজমকপূর্ণ কনসার্টে পারফর্ম করার আগে বিয়ন্সেকে শহরটির এক দিনের মেয়র হিসেবে সম্মানিত করা হয় তাকে। এই সম্মাননার সঙ্গে শহরের একটি চাবিও উপহার দেওয়া হয়েছে।

সান্টা ক্লারার মুখপাত্র মিশেল টেম্পলটন একটি বিবৃতিতে বলেছেন, সান্টা ক্লারা শহরটি বিশ্বখ্যাত লেভি স্টেডিয়ামে বিয়ন্সের সফরের জন্য উচ্ছ্বসিত। তার কনসার্ট অবশ্যই প্রচুর শক্তি এবং উত্তেজনা নিয়ে আসবে শহরবাসীর জন্য। এ বছর দ্বিতীয়বারের মতো সান্টা ক্লারা কোনো পপ সেনসেশনকে সম্মানিত করেছে।

চলতি বছর ২৮ ও ২৯ জুলাই টেলর সুইফট যখন তার ইরাস ট্যুরের সফরে শহরটিতে আসেন, তখন সিটি কাউন্সিল তাকে সম্মানসূচক মেয়র উপাধি প্রদান করে এবং দুই দিনের জন্য শহরটির নামকরণ করে ‘সুইফ্টি ক্লারা’।

বিলবোর্ডের তথ্য অনুসারে, রেনেসাঁ ওয়ার্ল্ড ট্যুর এখন পর্যন্ত বিয়ন্সের সবচেয়ে বেশি উপার্জনকারী সফর। চলতি বছরের ১২ মে স্টকহোম, সুইডেনে রেনেসাঁ ওয়ার্ল্ড ট্যুর শুরু করেছিলেন বিশ্বখ্যাত পপতারকা বিয়ন্সে।

জুনের শেষ দিকে ইউরোপীয় সফর শেষ করে জুলাইয়ের শুরুতে উত্তর আমেরিকাজুড়ে সফর শুরু করেন তিনি। সেপ্টেম্বরের শেষ পর্যন্ত এই সফর চালিয়ে যাবেন এই গায়িকা।

বাংলাদেশ সময়: ১৬:১৭:১৭   ৩৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ