নতুন মন্ত্রিসভা অনুমোদন থাই রাজার

প্রথম পাতা » আন্তর্জাতিক » নতুন মন্ত্রিসভা অনুমোদন থাই রাজার
শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩



নতুন মন্ত্রিসভা অনুমোদন থাই রাজার

থাইল্যান্ডে রাজা নতুন মন্ত্রিসভা অনুমোদন করেছেন।
এর মধ্য দিয়ে দেশটি কয়েক মাসের রাজনৈতিক অচলাবস্থার পর সম্পূর্ণ কার্যকর প্রশাসনের এক ধাপ কাছে এগিয়ে গেল।
শনিবার রয়্যাল গেজেটের বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ¯্রথো থাভিসিনের নেতৃত্বে মন্ত্রিসভায় যে ৩৪ মন্ত্রী নিয়োগ দেয়া হয়েছে রাজা মহা ভাজিরালংকর্ন তা অনুমোদন করেছেন।
বিবৃতিতে আরো বলা হয়েছে, প্রধানমন্ত্রী ¯্রথো থাভিসিন দেশকে পরিচালনার জন্যে একটি যোগ্য মন্ত্রিসভা গঠন করেছে। তাই রাজা নতুন মন্ত্রিসভার অনুমোদন দিয়েছেন।
রাজননৈতিক বিশ্লেষক যুত্তাপর্ণ ইসারাচাই বলেছেন, রাজকীয় অনুমোদন এই ইঙ্গিত দেয় যে, দেশটি নতুন সরকার পাওয়ার এক ধাপ কাছাকাছি পৌঁছে গেছে।
উল্লেখ্য, কয়েকমাসের রাজনৈতিক অচলাবস্থার পর সম্প্রতি থাই পার্লামেন্ট প্রধানমন্ত্রী হিসেবে ¯্রথো থাভিসিনকে নির্বাচিত করে। তিনি সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা প্রতিষ্ঠিত ফিউ থাই পার্টি থেকে নির্বাচিত হন।
গত ১৪ মে’র নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পায় ফিউ থাই পার্টি। প্রগতিশীল মুভ ফরোয়ার্ড পার্টি(এমএমপি) সবচেয়ে বেশি আসন পেয়েও সামরিক জান্তার নিয়োগ দেয়া সিনেটরদের বাধার মুখে পড়ে।
তাই ফিউ থাই পার্টি ও এমএমপি জোট করে যে সরকার গঠন করতে চেয়েছিল তা ব্যর্থ হয়।

বাংলাদেশ সময়: ১৬:২০:২৭   ৩৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
বিক্ষোভ ঘিরে উত্তেজনা, দিল্লিতে হাজার হাজার পুলিশ মোতায়েন
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ