সরিষাবাড়ী সীমান্তবর্তী এলাকায় বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ী সীমান্তবর্তী এলাকায় বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু
শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩



সরিষাবাড়ী সীমান্তবর্তী এলাকায় বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিদ্যুতায়িত হয়ে এক শ্রমিকদের মৃত্যু হয়েছে। এ ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা চরগিরিস ইউনিয়নের রঘনাথপুর এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত শ্রমিক সিরাজগঞ্জ এর উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রৌশী ইউনিয়নের ভদ্রকোল গ্রামের বাসিন্দা। সে পিতা মৃত আজাহার প্রামানিক এর ছেলে জহুরুল ইসলাম (৪২)। সে দুই কন্যা সন্তানের জনক এবং দীর্ঘদিন যাবত সানি এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের পিসি ক্যাডারে ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে কাজ করে আসছে।

তার সহকর্মীরা জানান, আজ শনিবার (২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে প্রচন্ড তাপদাহে কারণে সে ড্রাম দিয়ে তৈরি পল্টন থেকে নদীতে গোসল করতে নামে।পরে গোসল শেষে আবার যখন পল্টনে উঠতে ছিল ঠিক তখনি বিদ্যুতায়িত হয়ে চিৎকার দিয়ে উঠে জহুরুল ইসলাম। পরে তাকে তার সহকর্মীরা উদ্ধার সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পরে বিষয়টি সরিষাবাড়ী থানা পুলিশকে অবগত করলে পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এবিষয়ে সরিষাবাড়ী থানার এসআই মাহামাদুল হাসান বলেন লাশটি হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় রাখা হয়েছে। তাদের ষ স্বজনের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ২১:৩২:৩৩   ৫১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ