শেরপুর-১ আসনের জাপা প্রার্থী মনি’র সাংবাদিকদের সাথে মত বিনিময়

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেরপুর-১ আসনের জাপা প্রার্থী মনি’র সাংবাদিকদের সাথে মত বিনিময়
শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩



শেরপুর-১ আসনের জাপা প্রার্থী মনি’র সাংবাদিকদের সাথে মত বিনিময়

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদুল হক মনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় লাঙ্গল প্রতিকের মনোনয়ন প্রত্যাশী হিসেবে তার প্রার্থিতা ঘোষনা করেছেন । ২ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি তার প্রার্থিতা ঘোষণা করেন।

সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের তালুকপাড়া গ্রামে তার নিজ বাড়িতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সাবেক জাপা নেতা ও বাংলাদেশ জাতীয় পার্টির শেরপুর জেলার সভাপতি আব্দুর রশিদ বিএসসির সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাপা সাধারণ সম্পাদক মাহমুদুল হক মনি। অন্যান্যের মধ্যে জেলা জাপা’র সাংগঠনিক সম্পাদক এসএম আশরাফ, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় মাহমুদুল হক মনি উপস্থিত সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন। তিনি সাংবাদিকদের জানান, “জেলা জাপার সভাপতি মো. ইলিয়াস উদ্দিনও দলীয় মনোনয়ন চাইবেন। দলের সাধারণ সম্পাদক হিসেবে আমিও মনোনয়ন চাইবো। ইতিমধ্যে আমি বিভিন্ন গ্রামে গণসংযোগ শুরু করেছি। শেরপুরের বৃহত্তর চরাঞ্চলের মানুষ দির্ঘ দিন থেকে এমপি না পাওয়ায় সকল নেতৃবৃন্দ আমাকে সমর্থন দিয়েছেন। মনোনয়ন পেলে আমি এই আসন থেকে বিজয়ী হব বলে আশাবাদী।” তিনি আরও বলেন, “দল যাকে মনোনয়ন দিবেন তাকেই বিজয়ী করতে আমার সাধ্যমত চেষ্টা করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করছি।

বাংলাদেশ সময়: ২১:৩৭:৪৫   ৫০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ