হলিউডি পোশাক পরে বিপত্তির শিকার নুসরাত!

প্রথম পাতা » ছবি গ্যালারী » হলিউডি পোশাক পরে বিপত্তির শিকার নুসরাত!
রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩



হলিউডি পোশাক পরে বিপত্তির শিকার নুসরাত!

সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার একটি ভিডিও ফুটেজ। ওই ভিডিও ফুটেজের কারণে নেটিজেনদের ট্রোলের শিকার হয়েছেন এই অভিনেত্রী।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, নুসরাত হলিউডের স্টাইলে একটি পোশাক পরেছেন। কালো রঙের ওই পোশাক পরে অংশ নেন এক অনুষ্ঠানে। অভিনেত্রীর সঙ্গে ছিলেন অভিনেতা সিয়ামও।

ভিডিওর এক মুহূর্তে দেখা যায়, ওপর থেকে পড়া রঙিন কাগজের ছোট ছোট টুকরো নুসরাতের পোশাকের ভিতরে ঢুকে পড়ছে। এতে বেশ অস্বস্তিতে পড়েন অভিনেত্রী।

নুসরাতকে দেখা যায়, সবার সামনেই সেই কাগজের টুকরো পোশাকের ভেতর থেকে বের করছেন তিনি। ওই ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার পর নেটিজেনদের ট্রোলের শিকার হন তিনি।

ওই ভাইরাল ভিডিওর কমেন্ট বক্সে এক নেটিজেন মন্তব্য করেন, হলিউড স্টাইলের পোশাক পরতে গিয়ে কেমন বিপত্তিতে পড়লে এবার বুঝো। আরেক নেটিজেন লেখেন, বাংলাদেশী ইভেন্টে এমন খোলামেলা পোশাক না পরলেও হতো।

এমন একাধিক মন্তব্যে নুসরাতকে নিয়ে রীতিমতো হাসাহাসি করছেন নেটিজেনরা। তবে অভিনেত্রী যতই ট্রোলের শিকার হোক না কেন, দেখতে কিন্তু বেশ লাগছিল বাঙালি এই ললনাকে।

কালো পোশাকে বোল্ড লুকের বেশ কয়েকটি নজর কাড়া ছবি এরই মধ্যে নুসরাত তার ফেসবুক হ্যান্ডেলে ভক্তদের জন্য শেয়ার করেছেন। এই পোশাকেই শাকিব খানের পাশের সিটে বসে নুসরাতকে রাষ্ট্রপতির সঙ্গে একই প্রেক্ষাগৃহে ‘প্রিয়তমা’ সিনেমা দেখতে দেখা গেছে নুসরাতকে।

এই পোশাকেই সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে অংশ নেন নুসরাত। ওই সাক্ষাৎকারে নুসরাতকে প্রশ্ন করা হয়, কেন তিনি দেশের সিনেমার চেয়ে কলকাতার সিনেমায় বেশি অভিনয় করেন?

উত্তরে অভিনেত্রী বলেন, দেশের নির্মাতারা আমাকে নিয়ে হয়তো ভাবে না। কিন্তু পশ্চিমবঙ্গের নির্মাতারা আমাকে নিয়ে ভাবে। তাই বাংলাদেশে বেশি কাজ করা হয় না।

সিনেমার কাজ নিয়ে অভিনেত্রী আরও জানান, খুব শিগগিরই কলকাতার বেশ কিছু সিনেমায় সুন্দর সুন্দর চরিত্র নিয়ে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন লাস্যময়ী এই অভিনেত্রী।

বাংলাদেশ সময়: ১৩:৩৪:২৩   ৩৪৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জেন্ডার সেনসিটিভ কনটেন্ট অ্যাওয়ার্ড পেলেন পাঁচ নির্মাতা
ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার
শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান
কঠিন চীবর দানোৎসবের নিরাপত্তা জোরদার, রাজবন বিহার পরিদর্শনে সদর জোন কমান্ডার
ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ দুই শ্রমিক; মালিক আটক
আইন নিজের হাতে না তুলে নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: মীর শাহে আলম
ভারতে অবস্থান করেও হত্যাকাণ্ডে ইন্ধন দিচ্ছে পতিত শক্তি: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ