এলপিজির নতুন দাম নির্ধারণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » এলপিজির নতুন দাম নির্ধারণ
রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩



এলপিজির নতুন দাম নির্ধারণ

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে সংস্থাটি চেয়ারম্যান মো. নূরুল আমিন এক সংবাদ সম্মেলনে জানায়, ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ২৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে, যা এতদিন এক হাজার ১৪০ টাকায় বিক্রি হয়ে আসছিল।

এ ছাড়া ১৫ কেজি সিলিন্ডার ১ হাজার ৬০৫ টাকা, ১৬ কেজি ১ হাজার ৭১২ টাকা, ১৮ কেজি ১ হাজার ৯২৬ টাকা, ২০ কেজি ২ হাজার ১৪০ টাকা, ২২ কেজি ২ হাজার ৩৫৫ টাকা, ২৫ কেজি ২ হাজার ৬৭৫ টাকা, ৩০ কেজি ৩ হাজার ২১০ টাকা, ৩৩ কেজি ৩ হাজার ৫৩১ টাকা, ৩৫ কেজি ৩ হাজার ৭৩৪ টাকা এবং ৪৫ কেজি ৪ হাজার ৮১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম আজ (রোববার) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

এর আগে, গত মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৪১ টাকা বাড়িয়ে ১১৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা জুলাইয়ে ছিল ৯৯৯ টাকা।

উল্লেখ্য, ২০২১ সালের ১২ এপ্রিলের আগ পর্যন্ত এলপিজির দর ছিল কোম্পানিগুলোর ইচ্ছাধীন। তবে ১২ এপ্রিল থেকে প্রতি মাসে এলপিজির দর ঘোষণা করে আসছে বিইআরসি।

বাংলাদেশ সময়: ১৫:৫১:৩৭   ২৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জের রাজনৈতিক সম্প্রীতি অন্য জেলায় বিরল: ডিসি
শহীদ পরিবারের পাশে থাকবে নাসিক, চাকরির আশ্বাস সাখাওয়াতের
জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করিম
গুম-খুন ও গায়েবি মামলার ভয়াবহ চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
জুলাইয়ের কৃতিত্ব নেওয়ার জন্য সবাই প্রতিযোগিতায় নেমেছে : স্বরাষ্ট্রমন্ত্রী
সাম্রাজ্যবাদবিরোধী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান ভারপ্রাপ্ত স্পিকারের
‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের
জুলাই বিপ্লব ছিল দীর্ঘদিনের স্বৈরাচারবিরোধী ক্ষোভের বিস্ফোরণ - স্বাস্থ্যমন্ত্রী
মাদারগঞ্জে ৮০ পিস ইয়াবাসহ মেলান্দহের স্বেচ্ছাসেবক দল নেতাসহ ২ যুবক আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ