সোমবার সকালের আগে না.গঞ্জ ডিপো থেকে তেল পাওয়া নিয়ে সংশয়

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোমবার সকালের আগে না.গঞ্জ ডিপো থেকে তেল পাওয়া নিয়ে সংশয়
রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩



সোমবার সকালের আগে না.গঞ্জ ডিপো থেকে তেল পাওয়া নিয়ে সংশয়

সোমবার সকালের আগে নারায়ণগঞ্জ ডিপো থেকে তেল পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালক (বিপণন) অনুপম বড়ুয়া। তিনি বলেছেন, হয়তো আগামীকাল সকালের আগে নারায়ণগঞ্জ ডিপো থেকে তেল উত্তোলন সম্ভব হবে না।

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেষে এ কথা বলেন তিনি।

অনুপম বড়ুয়া বলেন, সারাদেশে পেট্রোল পাম্পগুলো খোলা আছে। পেট্রোল পাম্পগুলোতে তেলও রয়েছে। কোনো কোনো ডিপোতে সাপ্লাই লাইনের তেল উত্তোলন বাধাগ্রস্ত হচ্ছে, এতে করে একটু তেল সংকট হতে পারে। আমরা একটু আগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। যারা তেল উত্তোলনের সিরিয়ালে আছেন তারা যেন উত্তোলন করতে পারে, সে বিষয়ে যেন পদক্ষেপ নেন তা বলা হয়েছে।

তিনি বলেন, আপনারা দেখেছেন সিলেট, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ অঞ্চলে কোনো ধর্মঘট নেই। সেখানে সবকিছু স্বাভাবিক চলছে। আমরা আশা করছি আজকের মধ্যে যারা ধর্মঘট ডেকেছেন তারা একটা সিদ্ধান্ত নেবেন। ‌না হলে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব।

বিপিসির এই পরিচালক বলেন, নারায়ণগঞ্জ থেকে প্রথমে জেট ফুয়েলের যে গাড়িগুলো অপেক্ষায় আছে, সেই গাড়িগুলোর তেল উত্তোলন করা হবে। এবং নির্দিষ্ট সময়ে বিমানবন্দরে পৌঁছে যাবে। এরপরে অন্য গাড়িগুলোর তেল উত্তোলনের ব্যবস্থা করতে বলা হয়েছে জেলা প্রশাসককে।

পরে আবার বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ নাজমুল হক বলেন, বিমান চলাচল বন্ধ হয়ে যাবে বলে জেট ফুয়েল ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু একটু পরে ঢাকা শহরের গাড়িগুলোর চলাচল যে বন্ধ হয়ে যাবে, সে বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন?

ঢাকা শহরের পেট্রোল পাম্পগুলোতে তেল না থাকায় একটা সংকট তৈরি হয়েছে। এই সংকটের দায় বিপিসি কীভাবে এড়ায় জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অনুপম বড়ুয় বলেন, প্রতিমন্ত্রীর অফিস থেকে তারা যে ধরনের প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন তাতে আমরা ধারণা করিনি তারা এই ধরনের স্ট্রাইকে যাবে। তাদের স্ট্রাইকে আমরা বিস্মিত হয়েছি। তেল সরবরাহ ঠিক রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা ডিপোগুলোর অংশে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিচ্ছি।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:৩০   ৩০৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রথম দিনেই নেতানিয়াহু সরকারের বিতর্কিত আইন বাতিলের উদ্যোগ
কালকিনির হাসপাতাল রোডের বক্স কালভার্টে জমা পানি-আবর্জনায় এডিসের প্রজনন নিয়ে উদ্বেগ স্থানীয় বাসিন্দারা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দক্ষ ও প্রযুক্তিনির্ভর সিভিল সার্ভিস গড়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন
পলাতক শেখ হাসিনা কীভাবে পাসপোর্ট-এনআইডি পাবেন : রিজভী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ঐক্যবদ্ধ উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী
জলবায়ু তহবিলের অর্থ সরাসরি ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানোর দাবি
পঞ্চগড়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ