বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে উন্নয়নে এগিয়ে যাওয়া বাংলাদেশের বিরোধিতা করছে বিএনপি : হুইপ ইকবালুর রহিম

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে উন্নয়নে এগিয়ে যাওয়া বাংলাদেশের বিরোধিতা করছে বিএনপি : হুইপ ইকবালুর রহিম
রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩



বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে উন্নয়নে এগিয়ে যাওয়া বাংলাদেশের বিরোধিতা করছে বিএনপি :  হুইপ ইকবালুর রহিম

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সুখি, সমৃদ্ধ, উন্নত ও আত্ম মর্যাদাশীল স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। যার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে উন্নয়নে এগিয়ে যাওয়া বাংলাদেশের বিরোধিতা করছে বিএনপি।
আজ রোববার দুপুুরে দিনাজপুর শহরের রামনগর এলাকায় পৃথক একটি রাস্তা ও ড্রেন নির্মাণের কাজ উদ্বোধকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকবালুর রহিম বলেন, বিএনপি নেতাদের চরিত্র হচ্ছে- বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া দেশের উন্নয়নের বিরোধিতা করা। আবার সেই উন্নয়নের সুফল তারা ভোগ করে। বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল বলেছিলেন-জোড়া তালি দিয়ে পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে, এই সেতুতে চড়া যাবে না, ভেঙ্গে পড়বে। আর কিছুদিন আগেই দেখলাম খুলনায় মিটিং করতে এই পদ্মা সেতুর ওপর দিয়েই গেছেন মির্জা ফখরুল।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে দেশে আজ এত উন্নয়ন হতো না। এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা শহরে যুক্ত হয়েছে। এতে করে ঢাকায় যানজট নিরসন হবে। যতই দিন যাচ্ছে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বিএনপি উন্নয়নকে বাধাগ্রস্থ করতে নানামুখী ষড়যন্ত্র করছে। সকল ষড়যন্ত্র মেকাবেলা করেই বাংলাদেশ আজ উন্নয়নে বিশ্বের কাছে রোল মডেল হয়ে গেছে।
এছাড়া দিনাজপুর সদর উপজেলার শশরা ইউনিয়ন পরিষদের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এরিয়া প্রোগ্রামের সহযোগিতায় দক্ষিণ হরিরামপুর গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করেন ইকবালুর রহিম, এমপি। শশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোকছেদ আলী রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আলী মামুন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমদাদ সরকার, উপজেলা নির্বাহী অফিসার মো. রমিজ আলম, দিনাজপুর এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ।

বাংলাদেশ সময়: ২২:৫৭:৪১   ৪৩৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দালাল নির্ভরতা ও হয়রানি বন্ধে ভূমি অফিসে কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থা নেওয়া হয়েছে : ভূমিমন্ত্রী
দক্ষ জনশক্তি ও নতুন শ্রমবাজার সম্প্রসারণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের : প্রবাসীকল্যাণ মন্ত্রী
ভাষাসৈনিক এম আবু বকর সিদ্দিকীর ২৩তম মৃত্যুবার্ষিকী ১২ নভেম্বর
আগুনে ক্ষতিগ্রস্ত মাদ্রাসায় ১০ লাখ টাকা অনুদানের আশ্বাস মামুনের
শিক্ষার মানোন্নয়নে সহশিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ জরুরি: ডেপুটি স্পিকার
চলতি অর্থবছরে সারে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি : কৃষিমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক
কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ