ভাষাসৈনিক এম আবু বকর সিদ্দিকীর ২৩তম মৃত্যুবার্ষিকী ১২ নভেম্বর

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভাষাসৈনিক এম আবু বকর সিদ্দিকীর ২৩তম মৃত্যুবার্ষিকী ১২ নভেম্বর
বুধবার, ১১ নভেম্বর ২০২৬



ভাষাসৈনিক এম আবু বকর সিদ্দিকীর ২৩তম মৃত্যুবার্ষিকী ১২ নভেম্বর

ভাষাসৈনিক এম আবু বকর সিদ্দিকীর ২৩তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার (১২ নভেম্বর)। তিনি দৈনিক খবরের পাতার সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুমের বাবা।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল এবং নিয়াজ বিতরণের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর নারায়ণগঞ্জ শহরের আলম খান লেনে আদর্শ মহিলা মাদ্রাসা সোসাইটি ভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে অংশ নিতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ জানিয়েছেন তাঁর জ্যেষ্ঠ ছেলে শহিদ বাঙ্গালী ও চতুর্থ ছেলে অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। বাবার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া চেয়েছেন মাহবুবুর রহমান মাসুম।

এম আবু বকর সিদ্দিকী ১৯৫২ সালের ভাষা আন্দোলনে কারাবরণ করেন। ১৯৫৪ সালের নির্বাচনে তিনি নারায়ণগঞ্জে যুক্তফ্রন্টের বিজয়ী প্রার্থীর প্রধান নির্বাচন এজেন্ট ছিলেন। যুক্তফ্রন্টের বিপর্যয়ের পর তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ান। তাঁর লেখা একমাত্র রাজনৈতিক উপন্যাস ‘আবার সূর্য উঠবে’ পাঠকদের কাছে সমাদৃত হয়েছিল।

তিনি ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জের সভাপতি এবং নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন। তিনি মহিলা মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক এবং কিন্ডার কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা সদস্যও ছিলেন।

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের প্রথম আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন আবু বকর সিদ্দিকী। তিনি নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তিনি ধান-চাল-কল মিলস মালিক সমিতিরও প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

২০০৩ সালের ১২ নভেম্বর ৭৫ বছর বয়সে তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ২৩:৪২:১১   ২৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
ফ্যামিলি কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা থাকবে না: মামুন মাহমুদ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সৌজন্য সাক্ষাৎ
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম
নুসরাতের বাড়িতে পেট্রোলবোমার আলামত নেই, শর্টসার্কিট হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
‘সরকারের কাছে কোনো জবাব প্রত্যাশা করি না’: সংসদে নাহিদ ইসলাম
উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ