সিদ্ধিরগঞ্জে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, ৪ জনের জেল

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, ৪ জনের জেল
রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩



সিদ্ধিরগঞ্জে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, ৪ জনের জেল

সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাগপাড়ায় রয়েল টোব্যাকোয় সিগারেট ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে অবৈধ সিগারেট ও নকল ব্যান্ডরোল উদ্ধার করেছে র‌্যাব-১১। এসময় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান ফ্যাক্টরীর ৪ শ্রমিককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন র‌্যাব-১১ এর উপ অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান, ক্যাব, নারায়ণগঞ্জের জয়েন্ট সেক্রেটারি বিল্লাল হোসেন রবিন।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট ৪ জনকে ১৫ দিনের জেল দেয়। জব্দ করা নকল ব্যান্ডরোল সংযুক্ত অবৈধ সিগারেট ও নকল ব্যান্ডরোল ধ্বংস করা হয়। র‌্যাব-১১ জানায়, দীর্ঘদিন ধরে নকল ব্যান্ডরোল ব্যবহার করে অবৈধভাবে সিগারেট উৎপাদন ও বাজারজাত করে আসছিলো রয়েলটোব্যাকো। সরকার নির্ধারিত সিগারেটের সর্বনিম্ন মূল্য ৪৫ টাকা হলেও তারা ১৫-২০ টাকা প্যাকেট সিগারেট বিক্রি করেছিলো। অথচ সিগারেটের প্যাকেট প্রতি সরকারের ৩০ টাকা রাজস্ব পাওয়ার কথা । লাল তালিকাভুক্ত শিল্প প্রতিষ্ঠান হিসেবে সিগারেট ফ্যাক্টরি চালুর পূর্বেই পরিবেশ ছাড়পত্র নেয়া বাধ্যবাধকতা থাকলেও রয়াল টোব্যাকোর তাও ছিলো না।

বাংলাদেশ সময়: ২৩:৫৮:৩৪   ৫৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএসটিআই-এর পরিধি বৃদ্ধি ও আধুনিকায়নে বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে: শিল্পমন্ত্রী
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না : প্রতিমন্ত্রী টুকু
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির
রামকান্তপুর ইউনিয়ন বাসীর সেবা করতে চান: কামরুল ইসলাম
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর
জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং বাস্তুচ্যুত সমস্যা সমাধানে সকলকে সাথে নিয়ে কাজ করবে পার্লামেন্টারি ককাস - ডেপুটি স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ