বৈদ্যুতিক লাইনে দড়ি, ৩০ মিনিট দেরিতে ছাড়ল মেট্রোরেল

প্রথম পাতা » ছবি গ্যালারী » বৈদ্যুতিক লাইনে দড়ি, ৩০ মিনিট দেরিতে ছাড়ল মেট্রোরেল
বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩



বৈদ্যুতিক লাইনে দড়ি, ৩০ মিনিট দেরিতে ছাড়ল মেট্রোরেল

বৈদ্যুতিক লাইনের ওপর দড়ি থাকার কারণে ৩০ মিনিট দেরিতে ছেড়েছে মেট্রোরেল। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল আটটার পরিবর্তে সাড়ে আটটায় শুরু হয়েছে মেট্রোরেল চলাচল।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, শেওড়াপাড়া ও কাজীপাড়া স্টেশনের মাঝামাঝি মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনের ওপর কোনো বাড়ি থেকে দড়ি ফেলে রাখা হয়। পরে দড়িটি লাইন থেকে অপসারণ করে ৩০ মিনিট পরে মেট্রোর চলাচল শুরু হয়।

এর আগেও বিভিন্ন সময়ে কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল চলাচলে বিলম্ব হয়েছে।

গত ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল লাইন এমআরটি-৬ এর আগারগাঁও থেকে দিয়াবাড়ি লাইন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ১১ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ এই অংশে চলছে ট্রেন। ধাপে ধাপে এ অংশের ৯টি স্টেশন চালু হয়েছে। বর্তমানে সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ট্রেন চলাচল করছে। শুক্রবার সাপ্তাহিক বন্ধ।

আগারগাঁও-দিয়াবাড়ি অংশে বর্তমানে দিনে গড়ে ৭০ হাজার যাত্রী চলাচল করছেন বলে সম্প্রতি জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মেট্রোরেল চালুর পর উত্তরা, পল্লবী, মিরপুর এলাকার যাত্রীরা নির্বিঘ্নে আসতে পারছেন আগারগাঁও। মতিঝিল পর্যন্ত চালু হলে রাজধানীর ব্যস্ততম এ পথে যানজটের ভোগান্তি ছাড়াই দিনে ৫ লাখ যাত্রী চলতে পারবেন।

এরমধ্যে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে। পরীক্ষামূলক এই যাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এসব পরীক্ষা-নিরীক্ষা চলবে। অক্টোবরের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমআরটি-৬ লাইনের আগারগাঁও-মতিঝিল অংশে ট্রেন চলাচল উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১০:৫৪:৫২   ২৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় নতুন অঙ্গীকার: পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো বৃক্ষমেলা
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে : বাণিজ্যমন্ত্রী
জুলাই এ দেশের সকল মানুষের অর্জন - সমাজকল্যাণমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টম ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রীর সাক্ষাৎ
মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন
সদরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রচারণার উদ্বোধন
গণধর্ষণের তথ্য মেলেনি! আলফাডাঙ্গায় প্রেমের সম্পর্কের জেরে বাড়ি ছাড়ল মাদ্রাসাছাত্রী
টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবি’র সহযোগিতা প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ