‘খাদ্য ঘাটতির’ তকমা ঘুচিয়ে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ : কৃষিমন্ত্রী

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » ‘খাদ্য ঘাটতির’ তকমা ঘুচিয়ে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ : কৃষিমন্ত্রী
বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩



‘খাদ্য ঘাটতির’ তকমা ঘুচিয়ে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের জাদুবলেই ‘খাদ্য ঘাটতির’ দেশের তকমা ঘুচিয়ে দেশ আজ চাল, মাছ, মাংস ও ডিমে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। ২০২৫ সালের মধ্যে ভোজ্যতেলের চাহিদার অর্ধেক দেশে উৎপাদিত হবে।
আজ বৃহস্পতিবার উজবেকিস্তানের সমরকন্দে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মধ্য এশিয়ার সদস্য দেশসমূহের খাদ্য নিরাপত্তার বর্তমান পরিস্থিতি ও করণীয় বিষয়ে আয়োজিত খাদ্য নিরাপত্তা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের কৃষি উৎপাদনের সাফল্য আজ সারা বিশ্বের জন্য উদাহরণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতির কল্যাণে ফসলের উৎপাদন ধারাবাহিকভাবে বেড়েছে। দেশের কৃষি আজ শক্তিশালী অবস্থানে রয়েছে।
দেশে উৎপাদিত খাদ্যের একটি বিরাট অংশ অপচয় ও নষ্ট হয় উল্লেখ করে ড. আব্দুর রাজ্জাক বলেন, বর্তমানে এটি আমাদের উদ্বেগের বিষয়। আমরা অপচয় ও নষ্টের পরিমাণ কমিয়ে আনতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছি।
মন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তার জন্য বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতাও বাড়ানো প্রয়োজন। একইসঙ্গে প্রযুক্তি ও জ্ঞানের বিনিময় দরকার।
দুই দিনব্যাপী (৭-৮ সেপ্টেম্বর) এই সম্মেলনে মধ্য এশিয়া ও ইউরোপের প্রায় ২০টি দেশের কৃষিমন্ত্রী এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করছে।

বাংলাদেশ সময়: ২২:১৪:০৫   ৪৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


তুলা উৎপাদন বাড়াতে অনাবাদি ও কম ফসলি জমি ব্যবহারের আহ্বান কৃষিমন্ত্রীর
ইন্দোনেশিয়ায় ওষুধ ও তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে জোর বাণিজ্যমন্ত্রীর
তুরস্কের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান - বাণিজ্যমন্ত্রী
মাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
শ্রমঘন শিল্পের বিকাশে প্রশিক্ষিত জনবল তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার: শিল্পমন্ত্রী
হজ এজেন্সির ১০ কোটি টাকা আটকে দিয়েছে সৌদি আরব
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুত খাতে ৭ হাজার ২৪৫ কোটি টাকার ঋণ সহায়তা দেবে পিকেএসএফ
মালদ্বীপের মিয়ানজ কলেজকে ২১ হাজারের বেশি বীজ ও সামগ্রী উপহার দিল বাংলাদেশ
চীনের ইউনানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে একগুচ্ছ প্রস্তাব দিয়েছে বাংলাদেশ
টেক্সটাইল ও অ্যাপারেল বাণিজ্য প্রসারে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে বিকেএমইএ সভাপতির বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ