ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
বুধবার, ১১ মার্চ ২০২৬



ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুর প্রতিনিধি :ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল আনুমানিক ৮‌ টার দিকে ভাঙ্গা উপজেলার পূর্ব হাসেমদিয়া এলাকায় ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে আন্ডারগ্রাউন্ড বাইপাস সড়কের নিচে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন মো. কামাল শেখ (৫০) তিনি ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী গ্রামের মৃত আব্দুর রাজ্জাক শেখের ছেলে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি মোটরসাইকেল (নম্বর: রাজবাড়ী-হ-১১-৪৭৯১) পূর্ব হাসেমদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত মুরগিবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মো. কামাল শেখ ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. সোহেল খান সঙ্গীয় ফোর্স ও রেকারসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৪৬:৪২   ৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নগরকান্দায় গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি
আমিও এক সময় পাট ব্যবসায়ী ছিলাম: আবুল কালাম
প্রতিশ্রুতি দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি : আখতার হোসেন
ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
অর্থাভাবে কোনো শিক্ষার্থীর পরীক্ষা দিতে না পারা আমাদের জন্য লজ্জাজনক : পার্বত্য মন্ত্রী
‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব দাশগুপ্ত মারা গেছেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ