রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ
শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩



রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ

আলোচনার মাধ্যমে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বন্ধের উপায় খুঁজে বের করার জন্য রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, চলমান রাশিয়া-ইউক্রেনে যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে এ কথা জানান তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রথমবার বাংলাদেশ সফরে আসা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন তিনি। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে রাশিয়ার দূতাবাসে যান ল্যাভরভ।

এর আগে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুই দিনের সফরে ঢাকা আসার পর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ড. একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে ল্যাভরভ ও আব্দুল মোমেনের মধ্যে রোহিঙ্গা শরণার্থী সংকট নিয়ে আলোচনা হয়।

এ বিষয়ে ল্যাভরভ বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে আলোচনা অব্যাহত রাখতে আমরা সহযোগিতা বজায় রাখছি।

মিয়ানমারের সঙ্গে রাশিয়া যোগাযোগ করছে উল্লেখ করে তিনি বলেন, তাদের (বাংলাদেশ-মিয়ানমার) একটি পক্ষের ওপর চাপ প্রয়োগ করতে বাইরের কয়েকটি দেশ এই ইস্যুটি ব্যবহার করছে। এভাবে তারা দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপও করছে। আমি মনে করি, এটি অগ্রহণযোগ্য, এতে বিরূপ ফলই আসে।

শুক্রবার দুপুরে জি-২০ সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন ল্যাভরভ।

বাংলাদেশ সময়: ১৩:২৭:৫৮   ২৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চাঁদাবাজ-মাদক কারবারিদের কোনো ঠাঁই হবে না: এমপি মান্নান
শহীদ সজলের মাকে ইলেকট্রিক সেলাই মেশিন দিল জেলা প্রশাসন
ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গণকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই : ক্রীড়া প্রতিমন্ত্রী
দলের নাম ব্যবহার করে অন্যায় করলে আগে গ্রেফতার: আমান
অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না - ধর্মমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা
প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ