নরেন্দ্র মোদিকে সায়মা ওয়াজেদের স্যুভেনির উপহার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নরেন্দ্র মোদিকে সায়মা ওয়াজেদের স্যুভেনির উপহার
শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩



নরেন্দ্র মোদিকে সায়মা ওয়াজেদের স্যুভেনির উপহার

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর, ২০২৩ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র কন্যা সায়মা ওয়াজেদ আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি স্যুভেনির উপহার দিয়েছেন।
ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) থিম্যাটিক অ্যাম্বাসেডর এবং অটিজম ও নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে এই স্যুভেনিরটি হস্তান্তর করেছেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর দৌহিত্র ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক উপস্থিত ছিলেন।
আজ বিকেলে এখানে ভারতীয় প্রধানমন্ত্রীর বাসভবনে বাংলাদেশ এবং ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে একটি ফলপ্রসূ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছালে নরেন্দ্র মোদি তাকে স্বাগত জানান।
শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে জি-২০ সম্মেলনে যোগ দিতে আজ তিন দিনের সফরে নয়াদিল্লি পৌঁছেছেন ।
এই সফরে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাও প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩:২২:৪২   ৩০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আগামী বছর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালু হবে
জাতীয় দলের হয়েও ৩৫০ রান করতে চান হৃদয়
‘নতুন পে-স্কেল ব্যয়বহুল সিদ্ধান্ত নয়, ক্রয়ক্ষমতা রক্ষার উদ্যোগ’: উপদেষ্টা তিতুমীর
নিরাপত্তার দাবিতে ঢাকা-জামালপুর রুটে বাস চলাচল বন্ধ, শ্রমিকদের কর্মবিরতি
কৃষক কার্ড: মাঠের মানুষের হাতে মর্যাদার নতুন ঠিকানা
ত্রয়োদশ জাতীয় সংসদের স্থায়ী কমিটির সচিবদের সাথে আইপিইউ প্রতিনিধির বৈঠক অনুষ্ঠিত
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
মর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ : চিফ হুইপ
সাংবাদিক কাজিম রেজার প্রয়াণে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের গভীর শোক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ