‘লুৎফুন্নেসা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ চ‌্যাম্পিয়নদের মাঝে পুরস্কার বিতরণ ডেপুটি স্পীকারের

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘লুৎফুন্নেসা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ চ‌্যাম্পিয়নদের মাঝে পুরস্কার বিতরণ ডেপুটি স্পীকারের
শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩



‘লুৎফুন্নেসা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ চ‌্যাম্পিয়নদের মাঝে পুরস্কার বিতরণ ডেপুটি স্পীকারের

আজ (শুক্রবার) পাবনার সাঁথিয়া উপজেলার পুরানচর সরকারী প্রাথমিক বিদ‌্যালয় মাঠে পুরানচর যুব সমাজের উদ‌্যোগে আয়োজিত মরহুমা লুৎফুন্নেসা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি। এসময় তিনি শাহজাদপুর ফুটবল একাদশকে টাইব্রেকারে হারিয়ে চ‌্যাম্পিয়ন হওয়া ঘুঘুদহ ফুটবল একাদশের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

দিনের অপর অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সাঁথিয়া পৌর এলাকার পাকা রাস্তার উদ্বোধন করেন ডেপুটি স্পীকার। এছাড়া সাঁথিয়া পৌরসভাধীন ফকিরপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে সুধীজনদের সাথে মতবিনিময় করেন মোঃ শামসুল হক টুকু এমপি।

অনুষ্ঠানে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন, সাঁথিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ হাসান আলী খান, পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চুসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:১৫:৩৪   ২৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ড্রাইভিং লাইসেন্স-বৈধ কাগজপত্র ছাড়া তেল বিক্রি না করার সিদ্ধান্ত
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় দীর্ঘসূত্রিতা দূর করার তাগিদ শিক্ষামন্ত্রীর
ফরিদপুরে জ্বালানি তেলের সংকটে ভোগান্তি, একটি পাম্পে চাহিদামতো তেল পেয়ে স্বস্তি গ্রাহকদের
পতিতালয়ের রমরমা দেহব্যবসা এখন আবাসিক হোটেলে
আগামী চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে - সমাজকল্যাণ মন্ত্রী
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে - ভূমি মন্ত্রী
সংসদ সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হোক: শফিকুর রহমান
জামালপুরে বিস্ফোরক মামলায় আ.লীগের ১০ নেতাকর্মী কারাগারে
ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত সালথার বাবলুর রহমান খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ