বিএনপির দুঃশাসন ভুলে গেলে চলবে না : মেয়র লিটন

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপির দুঃশাসন ভুলে গেলে চলবে না : মেয়র লিটন
শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩



বিএনপির দুঃশাসন ভুলে গেলে চলবে না : মেয়র লিটন

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, বিএনপি আগুন সন্ত্রাস করেছে, লুটপাট করেছে। সেই অবস্থা থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষা করার উদ্যোগ নিয়েছেন শেখ হাসিনা। সেই থেকে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় রসুলপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।

খায়রুজ্জামান লিটন বলেন, আওয়ামী লীগের হাতেই বাংলাদেশ নিরাপদ। বিএনপির দুঃশাসন ভুলে গেলে চলবে না। দেশের মানুষ আর ভুল করবে না। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, খালেদা জিয়া অজস্র মিল-কারখানা বন্ধ করেছিলেন। হাজার হাজার মানুষ বেকার হয়েছিল। বিএনপির আমলে সার-বিদ্যুতের দাবিতে মানুষকে প্রাণ দিতে হয়েছে। আওয়ামী লীগের আমলে এদেশের মানুষ সুখে আছে।

রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রতাপ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আরও বক্তব্য দেন নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৩৮:৫৯   ৩৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শামীম গ্রেপ্তার
বেতন ও কারখানা খোলার দাবিতে ফতুল্লায় ইউনাইটেড এ্যাপারেলের শ্রমিকদের অবরোধ
আইনশৃঙ্খলা, দুর্নীতি দমন ও সুশাসন নিশ্চিত করায় সরকারের জোর
ক্যানসার চিকিৎসা ব্যবস্থায় আইএইএ সহযোগিতার গুরুত্ব তুলে ধরলেন বিজ্ঞানমন্ত্রী
ফতুল্লায় চুরি যাওয়া স্বর্ণালংকারের বড় অংশ উদ্ধার, গাড়িচালক গ্রেপ্তার
স্থানীয় সরকার সক্ষমতা বাড়াতে ইউএনডিপির সঙ্গে কাজের প্রত্যাশা মন্ত্রীর
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে প্রথম আফসানা পেলেন ল্যাপটপ
ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রম জোরদারের নির্দেশ সাখাওয়াতের
‘অন্তরে বন্দর’ উদ্বোধন, সেবাপ্রার্থীদের ভোগান্তি কমাতে পদক্ষেপের নির্দেশ ডিসির
ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ