লক্ষ্মীপুরের সাবেক এমপি খুরশিদ আলম আর নেই

প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুরের সাবেক এমপি খুরশিদ আলম আর নেই
রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩



লক্ষ্মীপুরের সাবেক এমপি খুরশিদ আলম আর নেই

লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য চৌধুরী খুরশিদ আলম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার দিনগত রাত দেড়টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

খুরশিদ আলমের মৃত্যুতে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান গভীর শোক প্রকাশ করেছেন।

খুরশিদ আলম লক্ষ্মীপুর কলেজের (সরকারি কলেজ) সাবেক অধ্যক্ষ ও লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ছিলেন। তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি। ১৯৮৬-৯০ সাল পর্যন্ত জাতীয় পার্টি থেকে তিনি লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরি ও টাউন হলের সাবেক সভাপতি।

পারিবারিক সূত্রে জানা যায়, খুরশিদ আলম সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের মদিন উল্যাহ বটু চৌধুরীর বড় ছেলে। বার্ধক্যজনিত রোগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রবিবার দুপুর আড়াইটার দিকে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে জানাজা শেষে পৌর শহরের পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১২:১৯:৫৮   ৪৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না

News 2 Narayanganj News Archive

আর্কাইভ