মরক্কোয় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২ হাজার ছাড়াল

প্রথম পাতা » আন্তর্জাতিক » মরক্কোয় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২ হাজার ছাড়াল
রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩



মরক্কোয় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২ হাজার ছাড়াল

আফ্রিকার দেশ মরক্কোতে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২ হাজার ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েকহাজার মানুষ।

রোববার (১০ সেপ্টেম্বর) কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে ৬ দশমিক ৮ মাত্রায় ভূমিকম্পটি আঘাত হানে। এরপর আরও বেশ কয়েকবার মৃদু কম্পন (আফটারশক) অনুভূত হয়েছে। ভূমিকম্পে অসংখ্য বাড়ি-ঘর ধসে পড়েছে। অনেক ভবনের দেয়াল ফেটে গেছে। বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন।

ভয়াবহ এই কম্পনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির পুরাতন মারাকেশ শহর। এই শহরটিতেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধার অভিযান চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে, ভয়াবহ এই ঘটনার পর মরক্কো সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। উদ্ধার তৎপরতা দ্রুত করতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের চিকিৎসা, খাদ্য, সেবা, আশ্রয়, ওষুধসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

১৯৬০ সালের পর মরক্কোয় সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের ঘটনা এটি। সেসময় ভূমিকম্পে অন্তত ১২ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে অন্তত ৫০ হাজার মানুষের মৃত্যু হয়। তিন লাখ মানুষ আহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়।

বাংলাদেশ সময়: ১২:১৩:২৫   ৪১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ