আর্জেন্টাইনদের হৃদয় জয় করেছে বাংলাদেশ, প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট

প্রথম পাতা » আন্তর্জাতিক » আর্জেন্টাইনদের হৃদয় জয় করেছে বাংলাদেশ, প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট
রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩



আর্জেন্টাইনদের হৃদয় জয় করেছে বাংলাদেশ, প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট

বিশ্বকাপে লিওনেল মেসির আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে সমর্থন করে বাংলাদেশিরা আর্জেন্টাইন জনগণের হৃদয় জয় করেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। গতকাল শনিবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জি২০ সম্মেলনের ফাঁকে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় দূতাবাস খোলার জন্য আর্জেন্টিনাকে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী আর্জেন্টিনার সঙ্গে খেলাধুলা, কৃষি, কৃষিপণ্য প্রক্রিয়াকরণের মতো খাতগুলোতে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেন।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল নয়াদিল্লিতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে তাঁরা শিল্প, ব্যবসা ও বাণিজ্য এবং মানুষে মানুষে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে সহযোগিতা আরো জোরদারে সম্মত হয়েছেন।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক খাতে উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করেন।

বাংলাদেশ সময়: ১২:৩৬:৩৯   ৩৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ