মাদক সমাজের কোন কল্যান বয়ে আনতে পারেনা : ওসি বন্দর

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদক সমাজের কোন কল্যান বয়ে আনতে পারেনা : ওসি বন্দর
সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩



মাদক সমাজের কোন কল্যান বয়ে আনতে পারেনা : ওসি বন্দর

বন্দর থানা অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেছেন, মাদক র্নিমূলে পুলিশ পাশাপাশি এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে।

মাদক সমাজের কোন কল্যান বয়ে আনতে পারেনা। যেখানে মাদক ব্যবসা হবে সেখানেই প্রতিবাদ করতে হবে। মাদক হলো সমাজের একটি ব্যাধি।

ইসলামের দৃষ্টিতে মাদককে হারাম ঘোষনা করেছে। তাহলে কেন আমরা হারামকে গ্রহন করব। আমাদের সন্তানদের ভাল রাখতে হলে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

আমরা কোন মাদক ব্যবসায়ীদের কোন আশ্রয় দিব না। যারা মাদক ব্যবসায়ীদের আশ্রয় পশ্রয় দিবে তাদেরকে কোন ছাড় দিব না। তাদের চিহিৃত করে আইনের আওতায় আনা হবে।

সোমবার (১১ সেপ্টেম্বর) বাদ মাগরিব বন্দর উপজেলার দক্ষিন ঘারমোড়া যুব সমাজের উদ্যোগে মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মাদক বিরোধী সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঘারমোড়া পাকা জুম্মা জামে মসজিদের সভাপতি মোঃ আলমাছ মিয়ার সভাপতিত্বে মাদক বিরোধী সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন প্রধান।

মাদক বিরোধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড মেম্বার হাবিবুর রহমান হাবিব, দক্ষিন ঘারমোড়া আয়েশা জামে মসজিদের সভাপতি ও সমাজ সেবক মোঃ সালাউদ্দিন দেওয়ান ও পাকা জুম্মা জামে মসজিদ কমিটির সাধারন সম্পাদক হাজী মোঃ আশেক মাহমুদ ।

মাদক বিরোধী সমাবেশে আরো উপস্থিত ছিলেন আনিছ উদ্দিন লিখন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ সেলিম, সমাজ সেবক রাজা মিয়া চর-ঘারমোড়া এলাকার সেবক মিলন ও সিজারসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

বাংলাদেশ সময়: ২৩:৫৯:৪৩   ৬৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ