ফতুল্লায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার
সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩



ফতুল্লায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

ফতুল্লায় পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে উঠেছে ফরহাদ মোল্লা নামের এক লম্পট এর বিরুদ্ধে। এ ঘটনায় লম্পট ফরহাদ মোল্লা (২৫) কে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার মধ্য রসুলপুর দেলোয়ার মোল্লার পরিত্যাক্ত বাড়িতে এঘটনা ঘটে। লম্পট ফরহাদ মোল্লা মাদারীপুর জেলার শিবচর থানার সাহেবের হাট গ্রামের মজিবর মোল্লার ছেলে। মধ্য রসুলপুর এলাকার ভাড়া বাসায় থাকে।

জানা যায়,স্কুল ছাত্রীকে স্কুলে যাতায়াতের সময় লম্পট ফরহাদ মোল্লা নিয়মিত উত্যক্ত করত ও বিভিন্ন কু-প্রস্তাব দিতো তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলে যাওয়ার সময় রাস্তা থেকে জোর পূর্বক তুলে নিয়ে এলাকার দেলোয়ার মোল্লার পরিত্যক্ত বিল্ডিং এর নিচ তলায় সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত আটকে রেখে তাকে ধর্ষণ করে।

পরে স্থানীয় লোকজন লম্পট ফরহাদ মোল্লাকে আটক করে থানায় খবর দিলে ফতুল্লা মডেল থানার একটি টিম ঘটনাস্থলে গিয়ে লম্পট ফরহাদ মোল্লাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ২৩:৫৮:২১   ৫৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ