বাংলাদেশ এখন বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির ৫টি দেশের মধ্যে একটি: শেখ হাসিনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ এখন বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির ৫টি দেশের মধ্যে একটি: শেখ হাসিনা
বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩



বাংলাদেশ এখন বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির ৫টি দেশের মধ্যে একটি: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সামরিক শাসনামলে বাংলাদেশের অর্থনীতি বন্ধ্যাত্বের কবলে পড়েছিলো৷ বাংলাদেশ এখন বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির পাঁচটি দেশের মধ্যে একটি৷ বুধবার (১৩ সেপ্টেম্বর) বিআইসিসিতে কমনওয়েলথ ট্রেড অ্যান্ড বিজনেস সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশেকে সুপরিকল্পিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে। বর্তমান সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে দেশ গঠেনের কাজে মনোনিবেশ করেছে।

গণতান্ত্রিক পরিবেশ, রাজনৈতিক স্থিতিশীলতা এবং সরকারের ধারাবাহিকতা এবং সর্বোপরি পরিকল্পিত উন্নয়ন কর্মসূচি দ্রুত বাংলাদেশের আর্ত্ম-সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছে। বাংলাদেশের অর্থনীতি এখন বিশ্বের ৫টি বর্ধনশীল অর্থনীতির একটি বলেও জানান তিনি।

সামরিক শাসনামলে বাংলাদেশের অর্থনীতি বন্ধ্যাত্বের কবলে পড়েছিলো৷ বাংলাদেশ এখন বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির পাঁচটি দেশের মধ্যে একটি৷ ২০৩৭ সালে আমরা বিশ্বের ২০তম বৃহত্তম অর্থনীতির দেশ হবে-এমন আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে বাংলাদেশ।

প্রধানমন্ত্রী আরও বলেন, আগামী ২০৪১ সালের মধ্যে শক্তিশালী অর্থনীতি এবং স্মার্ট বাংলাদেশ গড়ার সব প্রচেষ্টা অব্যাহত রেখেছে সরকার৷ বাংলাদেশে বিদেশি বিনিয়োগের জন্য সব খাত উন্মুক্ত; বিনিয়োগের প্রক্রিয়া সহজতর করা হয়েছে, যাতে বিদেশিরা এখানে বিনিয়োগ করে লভ্যাংশ তাদের দেশে নিয়ে যেতে পারে৷ হাইটেকপার্কগুলোতেও বিদেশি বিনিয়োগের অপার সম্ভাবনা তৈরি হয়েছে৷ যোগাযোগ অবকাঠামোর উন্নয়নের ফলে পরিবহন সুবিধায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে৷

তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে শেখ হাসিনা বলেন, বিদ্যুৎ থেকে আবাসন; সবক্ষেত্রেই মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে৷ আমদানি-রফতানি গতিশীল করতে বন্দরগুলোও উন্নয়ন করা হচ্ছে৷

ভৌগলিক দিক থেকে বাংলাদেশের অবস্থান তিনশ কোটি মানুষের বাজারের কেন্দ্রস্থল এ কথা জানিয়ে শেখ হাসিনা ২০৩০ সালে জার্মানি ও যুক্তরাজ্যের বাজারকে পেছনে ফেলে তৃতীয় বড় বাজার হবে বাংলাদেশ বলেও জানান৷

বাংলাদেশ সময়: ১৩:৪৩:০৯   ২৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
৮ ঘন্টা পর মিললো নিখোঁজ ফায়ার সার্ভিসের ডুবুরির মরদেহ
রূপগঞ্জে মাদক মামলায় ৩ জনের কারাদণ্ড
জেলা পুলিশের নিরাপত্তায় জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন
জুলাইকে ধারণ মানে শুধু দিবস পালন নয়, বৈষম্যহীন সমাজ গড়া: ডিসি
নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
রথযাত্রা মহোৎসবের উদ্বোধন; সম্প্রীতি ও ঐক্যের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর
জুলাই‌ নি‌য়ে কখনও বিতর্ক করা যা‌বে না - এমপি খোকন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ