জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন (সংশোধন) বিল, ২০২৩ পাস

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন (সংশোধন) বিল, ২০২৩ পাস
বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩



জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন (সংশোধন) বিল, ২০২৩ পাস

সংসদ ভবন, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ : জাতীয় সংসদে আজ সংরক্ষিত মহিলা আসন নির্বাচন (সংশোধন) বিল, ২০২৩’ পাস করা হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক জাতীয় সংসদে বিলটি পাসের প্রস্তাব করেন এবং স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কণ্ঠভোটে এটি পাস হয়। এর আগে বিলের ওপর আনীত জনমত যাচাই-বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি করা হয়।
বিলটি পাসের প্রক্রিয়ায় আইনমন্ত্রী বলেন, সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ এর ধারা ২৩ এর মাধ্যমে সংবিধানের ৬৫ অনুচ্ছেদের দফা (৩) সংশোধন করে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন সংখ্যা ‘৪৫ থেকে ৫০’ এ উন্নীত করা হয়েছে এবং এরই ধারাবাহিকতায় জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ সংশোধন করা প্রয়োজন।
এই বিলে জাতীয় সংসদের সাধারণ আসনের প্রার্থীদের জামানতের সাথে সামঞ্জস্য রেখে সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীদের জামানতের পরিমাণ ১০ হাজার টাকার পরিবর্তে ২০ হাজার টাকা করা হয়েছে। এ ছাড়া জাতীয় সংসদের সাধারণ আসনে সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা ৯০ দিনের সাথে সামঞ্জস্য রেখে সংরক্ষিত মহিলা আসনের সদস্যপদে উপ-নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা ৪৫ দিনের পরিবর্তে ৯০ দিন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:২৮:৪৩   ৪৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে মাদ্রাসায় ১৩ বছরের শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
জামালপুরের অজানা গল্প নিয়ে আবারও পর্দায় ‘ইত্যাদি’
একই দিনে সিনেপ্লেক্সে টম ক্রুজের দুই সিনেমা
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
টাঙ্গাইলে উৎপাদনশীলতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা
জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ
মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী
জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ