সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২১তম বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২১তম বৈঠক
রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩



সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২১তম বৈঠক

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৩ : একাদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২১তম বৈঠক আজ কমিটির সভাপতি রওশন আরা মান্নান এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য মোঃ আবু জাহির, মোঃ ছলিম উদ্দীন তরফদার, সেখ সালাহউদ্দিন, রাবেয়া আলীম এবং মেরিনা জাহান বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে সিলেট-তামাবিল মহাসড়ক পৃথক এসএমভিটি লেনসহ লেনে উন্নীতকরণ প্রকল্প এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন গুরুত্বপূর্ণ মহাসড়কে পণ্য পরিবহনের উৎসমূখে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন প্রকল্পের সার্বিক কার্যক্রমের অগ্রগতি; সড়ক ও জনপথ অধিদপ্তরের কুমিল্লা জোনের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পসমূহের সার্বিক কার্যক্রমের সর্বশেষ অবস্থা এবং বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে একই ঠিকাদারী প্রতিষ্ঠান কিভাবে বার বার ট্রেন্ডারের কাজ পেয়ে থাকে তার রহস্য উদঘাটনের লক্ষ্যে একটি তদন্ত প্রতিবেদন আগামী সভায় উপস্থাপনের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
বৈঠকে সিলেট-তামাবিল মহাসড়ক পৃথক এসএমভিটি লেনসহ ৪ লেনে উন্নীতকরণ প্রকল্প এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন গুরুত্বপূর্ণ মহাসড়কে পণ্য পরিবহনের উৎস্যমুখে প্রক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন প্রকল্পের কাজসমূহের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সমাপ্তকরণের জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।
বৈঠকে মতিঝিল বিআরটিসি ডিপো সংলগ্ন জায়গার লিজ গ্রহণকারী রেহানা বেগম এবং রুবেল এর নিকট হতে বকেয়া পাওনা টাকা আদায়সহ তাদেরকে উচ্ছেদের যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
এছাড়া, একাদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় রিপোর্ট আগামী অধিবেশনে উপস্থাপনের জন্য কমিটি কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবদ্বয়, বিআরটিএ ও বিআরটিসি এর চেয়ারম্যানদ্বয়, ঢাকা বিআরটি কোম্পানি লি: এর ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এর নির্বাহী পরিচালক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, সিলেট-তামাবিল মহাসড়ক পৃথক এসএমভিটি লেনসহ লেনে উন্নীতকরণ প্রকল্প এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন গুরুত্বপূর্ণ মহাসড়কে পণ্য পরিবহনের উৎসমূখে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালকদ্বয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:৪৮:৩২   ৩৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক ছড়ায়, চালক নিহত
চট্টগ্রাম বন্দরে ভাসমান গুদামের বিরুদ্ধে যৌথ অভিযান, ২৪ জেলের কারাদণ্ড
সোনারগাঁয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জনের ৬ মাস করে কারাদণ্ড
যানজট নিরসনে অবৈধ পার্কিং উচ্ছেদ, রাতে ট্রাক-কাভার্ডভ্যান চলাচলের সিদ্ধান্ত
মালদ্বীপে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের আহ্বান
নাগরিকের ঘরে গিয়ে সমস্যা শুনলেন, সমাধানে তাৎক্ষণিক উদ্যোগ ববি হাজ্জাজের
জামালপুরে ৩৪ পিস চায়না দুয়ারী জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস
আলফাডাঙ্গায় সরকারি যাচাই-বাছাই কমিটিতে আওয়ামী লীগ নেতা, সদস্য মনোনয়ন নিয়ে জনমনে প্রশ্ন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ