বেবিচকের পাওনা আদায়ে ব্যবস্থা নিতে সুপারিশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বেবিচকের পাওনা আদায়ে ব্যবস্থা নিতে সুপারিশ
রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩



বেবিচকের পাওনা আদায়ে ব্যবস্থা নিতে সুপারিশ

বেসরকারি উড়োজাহাজ সংস্থাগুলোর কাছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) যে পাওনা আছে, তা দ্রুত আদায়ের সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।

রোববার (১৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ কথা বলা হয়েছে।

কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আশেক উল্লাহ রফিক, সৈয়দা রুবিনা আক্তার, কানিজ ফাতেমা আহমেদ অংশ নেন।

বেসরকারি যেসব উড়োজাহাজ সংস্থার কাছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের টাকা পাওনা আছে, তা আদায়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বৈঠকে সুপারিশ করা হয়।

কক্সবাজার বিমানবন্দর থেকে শহরে প্রবেশ করার সড়ক জরুরি ভিত্তিতে প্রশস্ত করাসহ এর সৌন্দর্য বৃদ্ধি, সমুদ্র সৈকতের পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পারস্পরিক সমন্বয় রেখে কার্যক্রম বাস্তবায়ন করার সুপারিশ করা হয় বৈঠকে।

সেন্টমার্টিন দ্বীপকে পর্যটনবান্ধব দ্বীপ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাস্তাঘাট সংস্কার ও সম্প্রসারণসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, টেকনাফ ও সেন্টমার্টিন দ্বীপে অবস্থিত জেটি দুটি অতি দ্রুত সংস্কার এবং নতুন জেটি নির্মাণ, সেন্টমার্টিন দ্বীপের চারিদিকে ওয়াকওয়ে নির্মাণের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:৪৩:৩৮   ৪৩১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি, প্রশ্ন তুলল সিপিডি
এক শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিল জামায়াত
‘যখন ফাল্গুন মাস আসে, তখন মুখে বলে কুহু কুহু’
মাদকের টাকায় হাত না দিতে ৭১ থানার ওসিকে শপথ করিয়েছি
দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে - প্রধানমন্ত্রী
ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
আইকাওর বিশ্ব বিমান পরিবহন সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ