সরকারের উন্নয়ন আড়াল করতে বিএনপি কর্মসূচি পালন করছে : হানিফ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকারের উন্নয়ন আড়াল করতে বিএনপি কর্মসূচি পালন করছে : হানিফ
মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩



সরকারের উন্নয়ন আড়াল করতে বিএনপি কর্মসূচি পালন করছে : হানিফ

সরকারের উন্নয়ন আড়াল করতে বিএনপি কর্মসূচি পালন করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টায় রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত যৌথসভায় তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের এই যৌথসভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হানিফ বলেন, বিএনপি-জামায়াত গণতন্ত্রের কথা বলে দেশকে অস্থিতিশীল করার জন্য জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। তাদের শাসনামলে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল এবং জঙ্গিবাদের রাষ্ট্র কায়েম করেছিল।

তিনি বলেন, সেসব ব্যর্থতা ঢাকতে তারা এখন মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সরকারের উন্নয়নকে আড়াল করার জন্যই তারা এসব কর্মসূচি পালন করছে।

হানিফ বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ২৯ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি এই দিনে দেশব্যাপী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।

টানা ১৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে দাবি করে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আজকে বাংলাদেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় স্বাধীনতা পরাজিত শক্তি ও ৭৫ পরবর্তী রাজাকার ও তাদের দোসরদের সমন্বয়ে উন্নয়নকে বাধাগ্রস্ত করতে নানা ধরনের ষড়যন্ত্রমূলক কর্মসূচি দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, বিএনপি-জামায়াত এক হয়ে নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে ও কর্মসূচি দিচ্ছে। আগামী নির্বাচনে তাদের জয়লাভের কোনো সম্ভাবনা নেই বলেই তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। কারণ জনগণ তাদেরকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে। তারা যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে।

এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের সজাগ থাকবে বলে জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সাধারণ সম্পাদক এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আমরা আশা করছি তিনি আমাদের এসব কর্মসূচিতে যোগ দিতে পারবেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিনের বিষয়ে প্রশ্ন করলে জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ সংগঠন। অনেক নেতাকর্মী রয়েছে। তবে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজ কেউ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুব-উল আলম হানিফ বলেন, আমরা কোনো পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছি না। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক কর্মসূচি পালন করছি। তাছাড়া এ মাসেই তো আমাদের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কর্মসূচি রয়েছে। সেটাও কি পাল্টাপাল্টি?

বাংলাদেশ সময়: ১৫:২২:৫৬   ২৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত
মস্কোতে গুলিবিদ্ধ রুশ জেনারেল, হত্যাচেষ্টার মামলা
টেকনাফে বাসচাপায় প্রাণ গেল অটোরিকশার চালক ও যাত্রীর, আহত ৮
অপরাধ করলে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কেউ ছাড় পাবে না: জামায়াত আমির
চৌর্যবৃত্তির প্রশাসনিক কাঠামো ভেঙে ফেলতে হবে : শারমীন মুরশিদ
আল হিলালে অভিষেক ম্যাচে বেনজেমার হ্যাটট্রিক
নির্বাচনী ইশতেহার ঘোষণা বিএনপির
ভোলার বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২
মাঠের অবস্থা বুঝে বিএনপি অপচেষ্টা চালাচ্ছে: সারজিস
গায়ে হলুদের মুহূর্ত প্রকাশ করলেন মধুমিতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ