ঢাকা ও ঢাকার বাহিরে ৭টি সমাবেশ করবে আওয়ামী লীগ : হানিফ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকা ও ঢাকার বাহিরে ৭টি সমাবেশ করবে আওয়ামী লীগ : হানিফ
মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩



ঢাকা ও ঢাকার বাহিরে ৭টি সমাবেশ করবে আওয়ামী লীগ : হানিফ

বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাজধানী ঢাকা ও ঢাকার বাহিরে পৃথক স্থানে চলতি মাসে ৭টি সমাবেশ করবে আওয়ামী লীগ। নেতাকর্মীদের সজাগ থেকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে বলা হয়েছে।
আজ ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা’র রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ সভা শেষে এ কর্মসূচির ঘোষণা করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়।
সভাশেষে মাহবুবউল আলম হানিফ জানান, গণতন্ত্র রক্ষার নামে মিথ্যাচার করে জনগণকে ভিন্ন দিকে নিয়ে যেতে চায় বিএনপি। নির্বাচন বানচাল করার জন্য অশুভ কার্মসূচিও দিচ্ছে তারা। আশা করছি বিএনপিসহ সব দল নির্বাচনে অংশ নিবে। তবে নির্বাচনে অংশ না নিয়ে বাধা দিলে ব্যবস্থা নেয়া হবে।
আওয়ামী লীগের কর্মসূচির মধ্য রয়েছে, আগামী ২৩ সেপ্টেম্বর বিকেল ২টা ৩০ মিনিটে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে।
২৫ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় মহানগর উত্তর আওয়ামী লীগ উত্তরায় এবং মহানগর দক্ষিণ আওয়ামী লীগ যাত্রাবাড়ীতে সমাবেশ করবে।
২৭সেপ্টেম্বর দুপুর আড়াইটায় টঙ্গীতে সমাবেশ করবে গাজীপুর মহানগর আওয়ামী লীগ। একই দিনে মহানগর উত্তর আওয়ামী লীগ ঢাকার মিরপুরের কাফরুলে সমাবেশ করবে।
২৮ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাদ আসর দোয়া মাহফিল।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ২৯ সেপ্টেম্বর বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী সংগঠনের পক্ষ্য থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।
৩০ সেপ্টেম্বর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে দুপুর আড়াইটায় কৃষক লীগের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর আগামী ৪ অক্টোবর চট্টগ্রামের মিরসরাইতে আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে।
বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এস এম কামাল হোসেন ও আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক স্থপতি আবদুস সবুর, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ মন্নাফি প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:২০:১২   ৩৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা
সদরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ
এলডিসি উত্তরণের সময়সীমা বাড়াতে ডাচ সমর্থন চাইল বাংলাদেশ
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
সরিষাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফরিদপুরে সার ডিলারশিপ নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ৪
নগরকান্দায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার ভ্যানের ধাক্কা,মহাসড়কে যানজট
​কালকিনিতে দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি ও অগ্নিনির্বাপণ মহড়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ