সোনারগাঁয়ে স্থানীয় সরকার দিবসে শোভাযাত্রা ও উন্নয়ন মেলা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে স্থানীয় সরকার দিবসে শোভাযাত্রা ও উন্নয়ন মেলা
মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩



সোনারগাঁয়ে স্থানীয় সরকার দিবসে শোভাযাত্রা ও উন্নয়ন মেলা

‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সোনারগাঁয়ে তিন দিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রা শেষে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান-উল-ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ- ৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও সোনারগাঁ আওয়ামী লীগের সভাপতি এড. সামসুল ইসলাম ভুইঁয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, জেলা পরিষদ সদস্য আবু নাঈম ইকবাল, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম সুমন, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, উপজেলা প্রকৌশলী আরজুরুল হক, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান সামসুল আলম সামসু প্রমুখ।

জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলায় স্থানীয় সরকার বিভাগ ও ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উপর ১৩টি স্টল প্রদর্শনীতে অংশগ্রহন করে।

বাংলাদেশ সময়: ২৩:১০:৫২   ৫২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান
বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ
জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকার ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি
তখন কেন জানি মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে : রিজভী
নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : পাট প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ