গাজা-পশ্চিম তীরে ৪ ফিলিস্তিনিকে হত্যা

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজা-পশ্চিম তীরে ৪ ফিলিস্তিনিকে হত্যা
বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩



গাজা-পশ্চিম তীরে ৪ ফিলিস্তিনিকে হত্যা

ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা ভূখণ্ডে চার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

বুধবার (২০ সেপ্টেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে অভিযানের সময় তিন ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। নিহতদের নাম এখনও জানা যায়নি। ইসরায়েলি এই অভিযানে আরও ২০ জন আহত হয়েছেন।

অন্যদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে ইউসুফ সালেম রাদওয়ান (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গাজার খান ইউনিসের পূর্বে তাকে গুলি করে হত্যা করা হয়।

ফিলিস্তিনি প্রেসিডেন্সির মুখপাত্র নাবিল আবু রুদেইন বলেন, গাজা, জেনিন এবং অন্যান্য শহরগুলোতে চলমান ইসরায়েলি আগ্রাসন সমগ্র অঞ্চলে সহিংসতা এবং উত্তেজনা বয়ে নিয়ে আসবে।

বাংলাদেশ সময়: ১১:৩৯:৫১   ৩২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত
হরমুজ প্রণালি নিয়ে ইরান-দক্ষিণ কোরিয়ার আলোচনা
ড্রোন হামলার পর মিয়ানমারের মান্দালে বিমানবন্দর বন্ধ
রিপাবলিকানরা কংগ্রেসে জিতলে মার্কিনিদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
দক্ষিণ কোরিয়া যেভাবে মার্কিন-ইরান যুদ্ধের মাঝে আটকা পড়েছে
যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি
মার্কিন অর্থনৈতিক চাপের মধ্যে ইরানে পেট্রোলের দাম বাড়ল
পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে ইউক্রেনের পথে ট্রাম্পের প্রতিনিধিরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ