নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না ইইউ

প্রথম পাতা » আন্তর্জাতিক » নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না ইইউ
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩



নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না ইইউ

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউর ঢাকা অফিসের বরাত দিয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম।

ইসি সচিব জাহাংগীর বলেন, ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের প্রধান ই-মেইলের মাধ্যমে জানিয়েছেন, তাদের বাংলাদেশ হেড অফিস ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে, ২০২৩-২৪ অর্থবছরে নির্বাচনের পর্যবেক্ষক পাঠানোর যে আর্থিক বিষয়টি ছিল, সেটি তারা নামঞ্জুর করেছেন। আপাতত পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।

জাহাংগীর আলম বলেন, ই-মেইলে ইইউ জানিয়েছে, ইতোপূর্বে জুলাইয়ের ৬ থেকে ২২ তারিখ পর্যন্ত বাংলাদেশের স্টেক হোল্ডারদের সঙ্গে ইইউর প্রতিনিধি দলের যে সাক্ষাৎ হয়েছিল সেটি ফলপ্রসূ হয়েছে।

চলতি বছরের জুলাইয়ে নির্বাচন কমিশনের আমন্ত্রণে দুই সপ্তাহের জন্য বাংলাদেশ সফর করেছে ইইউর ছয় সদস্যের প্রতিনিধি দল (স্বাধীন বিশেষজ্ঞ দল)। প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলটি প্রতিবেদনের ওপর নির্ভর করে নির্বাচন পর্যবেক্ষণ পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত জানানোর কথা ছিল ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেলের।

বাংলাদেশ সময়: ১৬:৫২:৪৮   ২৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


অভিবাসন ও যোগাযোগ খাতে নজরদারি বাড়াচ্ছে মালয়েশিয়া
ইরান চুক্তিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬,৪৩৮
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির শঙ্কায় বাড়ল তেলের দাম
ফিলিপাইনে স্কুলে গুলি, হামলাকারীসহ নিহত ২
ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৭ জনের প্রাণহানি
উত্তর কোরিয়া-রাশিয়ার শক্তিশালী সম্পর্কে ‘গর্বিত’: কিম
গাজা পরিকল্পনা নিয়ে ইসরাইল সফর করবেন ট্রাম্পের জামাতা কুশনার
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে
বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ