আগামীতে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আগামীতে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩



আগামীতে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগামীতে সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। যারা ভুল ধারণা নিয়ে রয়েছেন তাদের সে ধারণা অচিরেই কেটে যাবে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়ার দেশের প্রথম প্রিমিয়াম ওয়াটার পার্ক ‘মানা বে’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ এগিয়ে চলছে। এগিয়ে চলার সঙ্গে সঙ্গে বিনোদনেরও প্রয়োজন রয়েছেন। সরকার এ ধরনের প্রতিষ্ঠান তৈরি করে না, তবে উদ্যোক্তাদের পরিবেশ সৃষ্টি করে দেয়।

তিনি বলেন, নির্বাচনে কে আসলো, কে গেল দেখার বিষয় নয়। সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য কাজ করছে ইসি। এর জন্য যা যা প্রয়োজন সরকার সে উদ্যোগ নিয়েছে।

এ সময় মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ম্যাট ক্যানেল, জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন, প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ভাইস আকবানি, সাশিন হাসান ও চেয়ারম্যান মাসুদ দাউদ আকবানি প্রমুখ উপস্থিত ছিলেন।

পার্ক কর্তৃপক্ষ জানায়, ৬০ হাজার স্কয়ার মিটার বিস্তৃত পার্কটিতে সব বয়সের মানুষের জন্য বৈচিত্র্যময় সব আয়োজন রয়েছে। এর মধ্যে তিনটি ওয়াটার স্লাইড ট্যুর, একটি ওয়েভ পুল, ফ্লোরাইডার ডাবল, বাচ্চাদের জন্য একটি আলাদা জোন ও একটি কৃত্রিম নদী রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪৫:৫০   ৪৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
মধুখালীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালাল মহিলা পরিষদ
চরভদ্রাসনে ৬০০ তালবীজ রোপণ ও ৫০০ বৃক্ষের চারা বিতরণ
আলফাডাঙ্গায় চাচা-ভাতিজার জমি নিয়ে বিরোধ, থানায় অভিযোগ
মধুখালীতে সিঁড়ি নির্মাণ নিয়ে চাচা-ভাতিজার সংঘর্ষ, মাথায় আঘাতে চাচার মৃত্যু
ভাঙ্গা হাইওয়েতে ফের সড়ক দুর্ঘটনা
সালথায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন
বেতন-ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি সরকার: এমরান সালেহ
অব্যাহতি ও স্থায়ী বহিষ্কারের মুখে সরিষাবাড়ীর ছাত্রলীগ নেতা আজগর
একাত্তর পেরিয়ে বাহাত্তরে, স্মৃতির আকাশে জ্বলছেন নাজমুল হক নজীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ